Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Messi Record: ৬৮ বছর আগে একবারই হয়েছিল, ফ্রান্সের ফুটবলারের অবিশ্বাস্য রেকর্ড ভেঙে দিতে পারেন মেসি

Messi Record: ৬৮ বছর আগে একবারই হয়েছিল, ফ্রান্সের ফুটবলারের অবিশ্বাস্য রেকর্ড ভেঙে দিতে পারেন মেসি

 তিনি নিজে বলেন, 'আমি নিজের রেকর্ডের জন্য খেলি না, খেলি এই দলের সকলের আনন্দের জন্য।'
 যদিও লিওনেল মেসি আর রেকর্ড যেন সমার্থক হয়ে গিয়েছে। চলতি বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন আর্জেন্তিনার সুপারস্টার।

আট গোল করে মেসিই এখন টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার। কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডকে পিছনে ফেলেছেন মেসি।

 মিশরের বিরুদ্ধে পেনাল্টি নষ্ট করেন মেসি। তবে ম্যাচের নাটকীয় দ্বিতীয়ার্ধে তাঁর বাঁ পায়ের দুরন্ত গোলেই সমতা ফেরায় আর্জেন্তিনা।

চলতি বিশ্বকাপে দুটি পেনাল্টি নষ্ট করেছেন মেসি। তা নাহলে তাঁর গোলসংখ্যা দাঁড়াত ১০।

মেসির ৮ গোলের পাশে ৭টি করে গোল করে সোনার বুট জেতার দৌড়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছেন এমবাপে ও হালান্ড। ৬ গোল করে তারপর রয়েছেন হ্যারি কেন।

একটি অবিশ্বাস্য রেকর্ডের হাতছানি রয়েছে মেসির সামনে। যে রেকর্ড রয়েছে ফ্রান্সের জুস্ত ফোঁতেনের।

একটা বিশ্বকাপে ১৩ গোল করার নজির রয়েছে ফোঁতেনের। এক বিশ্বকাপে এত গোল আর কেউই করেননি।

সুইডেনে ১৯৫৮ সালের বিশ্বকাপে মাত্র ৬টি ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছিলেন ফোঁতেন। সেই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেননি।

মেসি কি পারবেন সেই রেকর্ড ভাঙতে? আর ৫ গোল করলেই বিশ্বরেকর্ড স্পর্শ করবেন মেসি। ৬ গোল করলেই পেরিয়ে যাবেন। মেসির হাতে সর্বোচ্চ ৩টি ম্যাচ রয়েছে। আর্জেন্তিনা ফাইনালে খেললে আর তিনটি ম্যাচ পাবেন মেসি। - IANS

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda