কলকাতা: ভারতের বাজারের জন্য এবার নতুন প্রিমিয়াম SUV নিয়ে এল এমজি মোটরস। তাদের নতুন গাড়ি এমজি হেক্টর টোমাহক। এই সংস্থার অন্যতম জনপ্রিয় মডেল হল এই হেক্টর। আর তার ঠিক উপরের সেগমেন্টে থাকবে নতুন এই SUV। নতুন এই গাড়ি পাওয়া যাবে সম্পূর্ণ ইলেকট্রিক বা EV ও প্লাগ-ইন হাইব্রিড বা PHEV; এই দুই ভ্যারিয়েন্টে।
এমজির নতুন Adapt প্ল্যাটফর্মের উপর তৈরি এটিই সংস্থার প্রথম মডেল।
: ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এবার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, থাকবেন রাজ্যের সব পুরসভার প্রতিনিধিরা
ডিজাইনের দিক থেকে এমজির এই গাড়ির অন্যতম আকর্ষণ এর বক্সি ডিজাইন। এ ছাড়া এই গাড়িটির রোড প্রেসেন্সও যথেষ্ট আকর্ষণীয়। এ ছাড়াও এই গাড়ির শুধু ইলেকট্রিক মডেল ও প্লাগ-ইন হাইব্রিড মডেলের ডিজাইনেও কিছু পার্থক্য রয়েছে। EV সংস্করণে তুলনামূলক পরিষ্কার ও আধুনিক ডিজাইন দেখা গেলেও PHEV মডেলে রয়েছে আলাদা স্টাইলিংয়ের ছাপ।
গাড়ির ভিতরেও প্রযুক্তির যথেষ্ট ব্যবহার করেছে এমজি। স্টিয়ারিং হুইলে Windsor-এর ছোঁয়া থাকলেও কেবিনের পরিবেশ আরও প্রিমিয়াম। সবচেয়ে বড় আকর্ষণ বিশাল টাচস্ক্রিন, যার আকার অনেক ল্যাপটপের স্ক্রিনকেও টেক্কা দিতে পারে। এর সঙ্গে রয়েছে জেসচার কন্ট্রোল, কানেক্টেড কার প্রযুক্তি এবং একাধিক আধুনিক ফিচার।
: ক্যামাক স্ট্রিটকাণ্ডে অভিষেককে তলব পুলিশের, শেক্সপিয়র সরণী থানায় হাজিরা দিলেন তৃণমূল সাংসদ
দ্বিতীয় সারির যাত্রীদের জন্যও যথেষ্ট জায়গা রয়েছে। আরামদায়ক আসন এবং সম্পূর্ণ সমতল ফ্লোর দীর্ঘ যাত্রাকে আরও সুবিধাজনক করে তুলবে। সান ব্লাইন্ডের মতো ফিচার থাকায় এটি চালক-চালিত ব্যবহারের ক্ষেত্রেও উপযুক্ত বলে মনে করা হচ্ছে।
রেঞ্জ ও দক্ষতার ক্ষেত্রেও দুই সংস্করণের মধ্যে পার্থক্য রয়েছে। EV মডেলের রেঞ্জ প্রায় ৫১৭ কিলোমিটার, অন্যদিকে PHEV সংস্করণে ১,০০০ কিলোমিটারেরও বেশি রেঞ্জ এবং প্রতি লিটার পেট্রলে প্রায় ৪০ কিলোমিটার চলবে এই গাড়ি, দাবি করা হয়েছে এমনই। যদিও ব্যাটারি অ্যাস এ সার্ভিস হিসাবে MG Hector Tomahawk -এর ইলেকট্রিক ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ১৩ লক্ষ ৯৯ হাজার টাকা থেকে।
দামের নিরিখে EV সংস্করণ তুলনামূলক সাশ্রয়ী এবং এতে ভ্যারিয়েন্টের সংখ্যাও বেশি। তবে উন্নত প্রযুক্তি ও দীর্ঘ রেঞ্জের কারণে PHEV সংস্করণটিই সবচেয়ে বেশি নজর কেড়েছে। প্রযুক্তি, ফিচার, জায়গা এবং প্রিমিয়াম এসইউভির বৈশিষ্ট্যের সমন্বয়ে এমজি হেক্টর টোমাহক বাজারে আলাদা পরিচিতি তৈরি করতে পারে।
Author : সুপ্রিয় ঘোষ

