Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Municipal Election 2026 : পুরভোটে বিজেপি কি NCPI-এর সঙ্গে জোট করে লড়বে ?

Municipal Election 2026 : পুরভোটে বিজেপি কি NCPI-এর সঙ্গে জোট করে লড়বে ?

শাবুল হোসেন, ঐশী মুখোপাধ্য়ায় ও শিবাশিস মৌলিক, কলকাতা : পুরভোটে বিজেপি কি NCPI-এর সঙ্গে জোট করে লড়বে ? না একা ভোটে লড়বে ? ইতিমধ্যেই বিজেপির সঙ্গে জোট বেঁধে পুরভোটে লড়াইয়ের প্রস্তাব দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়-কাকলি ঘোষদস্তিদাররা। কিন্তু বিজেপি কি আদৌ বিদ্রোহী তৃণমূল সাংসদদের কথা শুনবেন ?

নভেম্বরের শেষেই পুরভোট হতে পারে বলে রাজ্য় নির্বাচন কমিশন সূত্রে খবর। কিন্তু সেই ভোটে, বিজেপি কি NCPI-এর সঙ্গে জোট করে লড়বে ? বিজেপি কি সুদীপ বন্দ্যোপাধ্যায়-কাকলি ঘোষ দস্তিদারদের কোনও আসন ছা়ড়বে ? না কি বিজেপি একাই পুরভোটে লড়বে ? বিজেপির সঙ্গে আসন সমঝোতা না হলে কি পুরভোটে NCPI-এর ভবিষ্যৎ অন্ধকার ? ইতিমধ্য়েই কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য়ে জল্পনা ছড়িয়েছে।

NCPI (বিদ্রোহী তৃণমূল) সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, "দেখুন, NDA-এর যখন শরিক আমরা, তখন নিশ্চয়ই NDA-এর শরিক হিসেবেই লড়ব। এবং তখন নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমাদের জোট করতেই হবে। সেটা আমরা যখন নির্বাচন এগিয়ে আসবে, তখন সিদ্ধান্ত নিয়ে জানাব।" তাঁকে প্রশ্ন করা হয়, মানে জোটের সম্ভাবনা এখনও আছে? যার উত্তরে কাকলি বলেন, "নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। কেননা আমরা তো NDA-এর শরিক এখন। শুধু শরিক নয়, আমরা সর্ববৃহৎ শরিক।"

সাংসদ ও NCPI-এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "NCPI দলের সঙ্গে আমরা NDA-র সঙ্গে যুক্ত হয়েছি। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর একদিন প্রাথমিকভাবে যেটা কথা হয়েছে, তাতে আমরা শরিক দল হিসেবেই একসঙ্গে লড়াই করব। নির্বাচনে এই পর্যন্ত কথা হয়ে আছে।"

কিন্তু বিজেপি কি আদৌ বিদ্রোহী তৃণমূল সাংসদদের কথা শুনবেন ? এ প্রসঙ্গে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "এ বিষয়ে এখন পার্টির একজন অনুগত সৈনিক হিসাবে বাইরে আমি কিছু বলার মতো জায়গায় নেই। আমরা আপাতত ২০৯টি সিটকেই পাখির চোখ করে এগোচ্ছি। কে কোন সিম্বলে দাঁড়াবে, কীভাবে করবে সে তো পরের বিষয়।"

বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিন্হা বলেন, "পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে এককভাবে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। কলকাতা, হাওড়া-সহ বাংলার অন্যত্র মানুষ বিজেপিকেই ভোট দিতে চায়। বিজেপিকেই এককভাবে লড়াই করা দেখতে চায়। অতএব মানুষের যে ইচ্ছে সেই ইচ্ছেকে আমরা কখনো অনাদর করিনি।" শেষ অবধি কি বিজেপি শরিকের আবদার মানবে ?

NCPI হাত বাড়িয়েই আছে ? কিন্তু পুরভোটে রাজ্য় বিজেপি কি তা ধরবে ? তাদের কি ধরার আদৌ প্রয়োজন আছে ? শেষ অবধি কি নরেন্দ্র মোদি-শুভেন্দু অধিকারীকে হস্তক্ষেপ করতে হবে ? রাজনৈতিক মহলে প্রশ্ন জোরাল।

Author : দীপ মজুমদার

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda