Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Nepal Flood : নেপালে গিয়ে নিখোঁজ স্ত্রী-সন্তানরা, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা শুভ্রাংশুর, কোনও খবর মিলল কি?

Nepal Flood : নেপালে গিয়ে নিখোঁজ স্ত্রী-সন্তানরা, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা শুভ্রাংশুর, কোনও খবর মিলল কি?

মীরণ পাল, বীজপুর : নেপালে বেড়াতে গিয়ে এখনও নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ, বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় এর স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়। সেই দিন থেকে দু-চোখের পাতা এক করতে পারছে না পরিবার। চরম উৎকন্ঠায় রয়েছেন শুভ্রাংশু। মঙ্গলবার রাতে শেষবার কথা হয়েছিল পরিবারের সঙ্গে।

তারপর আর যোগাযোগ করা যায়নি তাঁর সঙ্গে জানাচ্ছে পরিবার।

পরিবারের দাবি, প্রয়াত রাজনীতিক মুকুল রায়ের পুত্রবধূর হড়পা বানের সময় ঘটনাস্থল থেকে থেকে ১০ কিলোমিটার দূরে ছিলেন । কিন্তু তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না শুভ্রাংশুর পত্নীর। সেদিন থেকেই নবান্ন ও দূতাবাসে খোঁজ নেওয়া শুরু করেন শুভ্রাংশু রায়। শুক্রবার রাতে ভিতিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথাও হয় শুভ্রাংশুর। মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে নেপাল এম্বাসির সঙ্গে কথাও বলিয়ে দেন।

ঘটনার পর ৩ দিন পেরিয়ে গেলেও কোনও যোগাযোগ হয়নি শর্মিষ্ঠার সঙ্গে। শুভ্রাংশু জানিয়েছেন, শর্মিষ্ঠা এবং তাঁর দুই ছেলে-মেয়ে একটি বেসরকারি সংস্থার সঙ্গে ২১ অগাস্ট নেপাল গিয়েছিলেন। নেপালের বিপর্যয়ের পর থেকেই আর তাঁদের কারও খোঁজ পাওয়া যাচ্ছে না। চরম উৎকন্ঠায় রয়েছে শুভ্রাংশুর পরিবার। শুধু শর্মিষ্ঠা নন, শেষ পাওয়া খবর অনুসারে , যে ভ্রমণ সংস্থার সঙ্গে শুভ্রাংশু পত্নী শর্মিষ্ঠা ভৌমিক রায় বেড়াতে গিয়েছিলেন, তাঁদের সঙ্গে কোনওভাবে যোগাযোগ সম্ভব হয়নি।

Author : ABP Ananda

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda