Dailyhunt
New Labour Law: চালু হয়েছে নতুন শ্রম কোড, আপনার বেতন কি কমে গিয়েছে?

New Labour Law: চালু হয়েছে নতুন শ্রম কোড, আপনার বেতন কি কমে গিয়েছে?

 ১ এপ্রিল থেকে চালু হয়েছে নতুন শ্রম কোড। আর সেখানেই রয়েছে বেসরকারি কর্মীদের জন্য একাধিক নতুন নিয়ম।
 নতুন এই আইন অনুযায়ী আপনার বেতন, আপনার প্রভিডেন্ট ফান্ডে জমা হওয়া অর্থ ও আপনার পেনশন ফান্ডের উপর একটা প্রভাব পড়তে চলেছে।

নতুন নিয়মে বলা হয়েছে মোট বেতনের অন্তত ৫০ শতাংশ হতে হবে বেসিক বেতন।

অর্থাৎ, যা থেকে আপনার প্রভিডেন্ট ফান্ডের হিসাব করা হয়।

আপনার কস্ট টু কোম্পানিতে (CTC) কোনও বদল না করে বেসিক বেতন যদি বেড়ে যায়, তাহলে আপনার প্রভিডেন্ট ফান্ডের অর্থের পরিমাণও বাড়বে।

আপনার প্রভিডেন্ট ফান্ড বেড়ে গেলে আপনার আগামীর জন্য ফান্ডে বেশি টাকা জমা হবে।

আর প্রভিডেন্ট ফান্ডের অর্থের পরিমাণ বাড়লে কমে যাবে আপনার ইন হ্যান্ড স্যালারি। কারণ, আপনার পিছনে আপনার সংস্থা যে অর্থ খরচ করত, সেই খরচে কোনও বদল আসবে না।

বদল এসেছে গ্র্যাচুয়িটির নিয়মেও। এতদিন পাঁচ বছর চাকরি না করলে গ্র্যাচুয়িটির টাকা পাওয়া যেত না। কিন্তু এবার এক বছর পরই গ্র্যাচুয়িটির টাকা মিলতে পারে।

তবে গ্র্যাচুয়িটির এক বছরের নিয়ম সকলের জন্য নয়। যাঁরা ফিক্সড টার্ম এমপ্লয়ি এবার থেকে তাঁরই শুধুমাত্র কোনও সংস্থায় এক বছর চাকরি করলেই গ্র্যাচুয়িটি পাবেন।

গ্র্যাচুয়িটির হিসাব কীভাবে হয়? আপনার শেষ মাসের বেতন অর্থাৎ বেসিক ও ডিএ মিলিয়ে যা হয় তার সঙ্গে যত বছর চাকরি করেছেন সেটা ও ১৫ গুণ করে তারপর তাকে ২৬ দিয়ে ভাগ করলেই পেয়ে যাবেন আপনার গ্র্যাচুয়িটি।

নিয়ম বলছে, চাকরি ছাড়ার ৩০ দিনের মধ্যে আপনাকে গ্র্যাচুয়িটি দিতে বাধ্য আপনার কোম্পানি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda