Dailyhunt
Nisith Pramanik :সীমান্তে 'অনুপ্রবেশ' রুখতে কাঁটাতার বসানো নিয়ে বড় বার্তা মন্ত্রী নিশীথ প্রামাণিকের

Nisith Pramanik :সীমান্তে 'অনুপ্রবেশ' রুখতে কাঁটাতার বসানো নিয়ে বড় বার্তা মন্ত্রী নিশীথ প্রামাণিকের

লকাতা: রাজ্যে বিজেপি সরকার গঠনের পরই ফোকাসে অনুপ্রবেশ ইস্যু। ইতিমধ্যেই আরও একবার এবার সীমান্তে 'অনুপ্রবেশ' রুখতে কাঁটাতার বসানো নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিক

২০১৬-র শিক্ষক নিয়োগ পরীক্ষার CBI-এর উদ্ধার করা সব OMR শিট প্রকাশ, রাজ্যে পালাবদলের পরই বড় পদক্ষেপ SSC-র

"এখুনই সাড়ে ৪০০ কিমি জমি অধিগ্রহণ করা হবে.."

সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, দেখুন এটা আমাদের প্রাধান্য রেখে করা একটি কাজ। আমরা আগেও, সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। সংকল্পবদ্ধ হয়েছিলাম যে, সরকার প্রতিষ্ঠা হওয়ার পরই, আমরা পুরো এলাকা যতটা কাঁটাতারের বেড়া নেই…ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় সাড়ে ৪০০ কিমি এলাকা কাঁটাতার দেওয়া নেই। যা কিনা আগের সরকার গত ১৫ বছরে জমি দেওয়ার কাজ করেনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ১৭ বার প্রাক্তন মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) এবং মুখ্যসচিবকে ( পূর্ববর্তী সরকার) চিঠি দিয়েছিলেন। কিন্তু তার কোনও জবাব আসেনি। যেমন আপনারা সবাই জানেন জমি হল, রাজ্যের বিষয়। তাই কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ককে ওই মান্যতা দেওয়ার মধ্যে, কখনই রাজ্যের যে জমি আছে, তা সরাসরি অধিগ্রহণ করতে পারে না। কিন্তু এইবার বাংলার মানুষ যেভাবে আমাদের সমর্থন করেছে, রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হতেই, এখুনই এই সাড়ে ৪০০ কিমি জমি অধিগ্রহণ করা হবে। এবং কেন্দ্রীয় সরকারের হাতে এবার তা সপে দেওয়া যাবে। যাতে যতটা কাঁটাতার বিহীন এলাকা আছে, সেখানে বেড়া দেওয়া যায়। এবং দেশের আন্তঃ নিরাপত্তাকে আরও মজবুত করা যায় এবং দেশের সীমান্তকে আরও শক্তিশালী করা যায়।'

"শুধু বাংলা নয়, দেশ থেকে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে"

সদ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ,' ত্রিপুরায় আমাদের সরকার, অসমে আমাদের সরকার, আর বাংলায় এখন আমাদের সরকার তৈরি হয়েছে। অনুপ্রবেশ অসম্ভব হতে চলেছে। গরুপাচার অসম্ভব হতে চলেছে। বাংলার সরকার ও ভারত সরকার মিলে এই সীমান্তে অভেদ্য সুরক্ষা দুর্গ গড়ে তুলবে। ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি, শুধু বাংলাই নয়, গোটা দেশ থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে দেশ থেকে তাড়াব আর দেশকে অনুপ্রবেশকারীমুক্ত করবে। এটা দেশের সুরক্ষার প্রশ্ন। আমি বিশ্বাস দিতে চাই, পশ্চিমবাংলার সীমানাকে সুরক্ষিত করে, ভারতকে সুরক্ষিত করব। শুধু বাংলা নয়, দেশ থেকে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে।''

Author : ABP Ananda

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda