Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
NPS New Rule: NPS-এর নিয়মে বড় বদল, আরও বেশি টাকা পাওয়ার সুযোগ পেনশন সিস্টেমে

NPS New Rule: NPS-এর নিয়মে বড় বদল, আরও বেশি টাকা পাওয়ার সুযোগ পেনশন সিস্টেমে

ABP আনন্দ 2 months ago

National Pension System : ন্যাশনাল পেনশন সিস্টেমের নিয়মে (NPS New Rule) এবার বড় বদল। নতুন ঘোষণা করল পেনশন ফান্ড রেগুলেটরি ও ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA)। এই নতুন নিয়ম অনুসারে, NPS-এ নিজের ঝুঁকি ও পারফরমেন্স অনুযায়ী স্কিম বেছে নিতে পারবেন গ্রাহকরা।

কী পরিবর্তন করা হয়েছে এবার
গত ২৮ অগাস্ট এই বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে PFRDA ।

যেখানে বলা হয়েছে, এবার থেকে সব পেনশন ফান্ডকে তাদের 'মাল্টিপল স্কিম ফ্রেমওয়ার্ক'কে ৩০ দিনের মধ্যে রিনেম করতে হবে। এখানই শেষ নয়, সব ইক্যুইটি ক্যাটেগরি স্কিমাকে একটি সিঙ্গল ক্যাটেগরিতে নিয়ে আসতে হবে।

এ ছাড়াও যদি কোনও ফান্ড হাউজের একই ক্যাটেগরিতে দুটির বেশি স্কিম থাকে, তাহলে সেটি ৪৫ দিনের মধ্যে জুড়ে দিতে বা একই জায়গায় নিয়ে আসতে হবে। মূলত, ন্যাশনাল পেনশন স্কিমে (NPS)-কে মিউচুয়াল ফান্ডের মতো করে পুনর্গঠন করতে এই নিয়ম বদলানো হয়েছে। এর ফলে মিউচুয়াল ফান্ডের মতো বিনিয়োগকারীরা সরাসরি এর ঝুঁকি ও রিটার্ন সম্পর্কে জানতে পারবে।

এবার পাবেন ৫টি ইক্যুইটি ভিত্তিক ক্যাটেগরি
মূলত, পেনশন সিস্টেমে নতুন নিয়মের মাধ্যমে কোথায় কত ইক্যুইটিতে বিনিয়োগ করা হচ্ছে বা এর সঙ্গে জড়িত ঝুঁকি ও রিটার্ন সহজেই বোঝা যাবে। পিএফআরডিএ (PFRDA) ইকুইটি বরাদ্দের ওপর ভিত্তি করে এমএসএফ (MSF) স্কিমগুলির জন্য একটি স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন সিস্টেম ব্যবস্থা নিয়ে এসেছে। এই সিস্টেমে থাকছে নতুন ৫টি ক্যাটেগরি।

১ বয়সের ওপর ভিত্তি করে স্কিম
আপনার এই স্কিমের মাধ্যমে বয়সের ভিত্তিতে ইক্যুইটি ও ঋণ ফান্ডের বরাদ্দ পরিবর্তন হতে থাকবে
২ অ্য়াক্টিভ চয়েস
এই অপশন অনুযায়ী আপনি ইক্যুইটি ,কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট সিকিটউরিটিতে কোথায় কত টাকা রাখবেন তার সিদ্ধান্ত নিতে পারবেন।
৩ NPS সঞ্চয়
এখানে অসংগঠিত ক্ষেত্রে আপনি আগের থেকেই বিনিয়োগের ধরন ঠিক করে রাখতে পারবেন।
৪ মাল্টিপল স্কিম ফ্রেমওয়ার্ক
এখানে পেনশন ফান্ডে অনেক কাস্টমাইজ স্কিম পাবেন আপনি। আপনার ইক্যুইটিতে বিনিয়োগের ওপর ভিত্তি করে A থেকে E ৫টি ক্যাটেগরি তৈরি করা হয়েছে।
৪ (এ) স্কিমস
এনপিএস বাৎসল্য (NPS Vatsalya) ও এনপিএস এমএসএমই (NPS MSME)-এর মতো বিশেষ বিষয়-ভিত্তিক স্কিম থাকছে এখানে। যারা ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী এনপিএস স্কিম বেছে নেন, তাদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই নতুন কাঠামোর ফলে বিভিন্ন পেনশন তহবিলের স্কিমগুলির মধ্যে তুলনা করা সহজ হবে বিনিয়োগকারীর।

৫ স্কিমগুলির নাম পরিবর্তিত হবে
যেহেতু PFRDA ২৮ আগস্ট, ২০২৬ তারিখের সার্কুলারের মাধ্যমে ৩০ দিনের একটি কঠোর সময়সীমা নির্ধারণ করে দিয়েছে, তাই গ্রাহকরা ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ তাঁদের CRA (Protean/NSDL, KFintech, CAMS) পোর্টাল বা NPS অ্যাপে নিম্নলিখিত পরিবর্তনগুলি দেখতে পাবেন

পুরানো নামের পরিবর্তন
আপনার বর্তমান MSF স্কিমগুলির নাম পরিবর্তিত হয়ে যাবে, তবে এতে আপনার বিনিয়োগ করা অর্থ নিরাপদ থাকবে।

পুনর্গঠন ও পুনর্বিন্যাস
যেসব পুরানো স্কিমে একাধিক মাল্ট ইকুইটি ম্যান্ডেট (যেমন মাল্টি-ক্যাপ বা মাল্টি অ্য়াসেট) ছিল, সেগুলিকে ভেঙে বা পুনর্গঠন করে ফান্ড হাউসের সিদ্ধান্ত অনুযায়ী 'A' থেকে 'E' পর্যন্ত সুনির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করা হবে।

১০,০০০ টাকা মাসে PPF না SIP করলে বেশি রিটার্ন ? ১৫ বছরে কত পাবেন আপনি ?

Author : তাপস দত্ত

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda