Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Oracle Layoffs : ফের চাকরি হারাবেন ৩,০০০ কর্মী ! একের পর এক ছাঁটাই -এর সিদ্ধান্ত এই সংস্থার, আতঙ্কের প্রহর গুনছেন অনেকে

Oracle Layoffs : ফের চাকরি হারাবেন ৩,০০০ কর্মী ! একের পর এক ছাঁটাই -এর সিদ্ধান্ত এই সংস্থার, আতঙ্কের প্রহর গুনছেন অনেকে

দিল্লি: চাকরির বাজারে ফের দুঃসংবাদ। আবারও চাকরি হারাবেন ভারতের প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত হাজার হাজার কর্মীরা। ওরাকল ভারতে প্রায় ৩,০০০ কর্মীকে ছাঁটাই করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে মাইক্রোসফট তাদের ভারত-ভিত্তিক প্রায় ৪০০ থেকে ৫০০ কর্মীকে পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট প্ল্যান (পিআইপি)-এর আওতায় এনেছে।

এই দুটি ঘটনাই প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে যুক্ত কর্মীদের ভাবিয়ে তুলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কর্মক্ষেত্রে প্রবেশ করতেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বহু কোম্পানি। বিশেষ করে এই তালিকায় নাম লিখিয়েছে প্রযুক্তি সংস্থাগুলি। আর এই কারণেই চাকরি হারাচ্ছেন অনেকে।

চাকরি হারাবেন ওরাকল-এর প্রায় ৩,০০০ কর্মী -

সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিশ্বের অন্যতম নামী টেক কোম্পানি ওরাকল ভারতে প্রায় ৩,০০০ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড কম্পিউটিং-এ বিনিয়োগ দ্রুত বাড়ার কারণে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে ওরাকল সহ বহু সংস্থা। ওরাকল-এর পাশাপাশি, মাইক্রোসফট তার ভারতীয় কর্মীদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য কিছু সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদন অনুসারে, এই সংস্থা প্রায় ৪০০ থেকে ৫০০ কর্মীকে একটি পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট প্ল্যানের আওতায় নিয়ে এসেছে। এর অর্থ হল, এই সব কর্মীদের কর্মক্ষমতা পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে এবং তাদের কর্মক্ষদক্ষতাকে আরও উন্নত করার জন্য সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে।

- আতঙ্কের প্রহর গুনছে কর্মীরা, আজ ভোর-রাতে আসতে পারে ইমেল, হাজার-হাজার চাকরি যাবে

ওরাকল-এ মোট কত কর্মী হ্রাস পেয়েছে ?

প্রতিবেদন অনুসারে, ওরাকলের কর্মী সংখ্যা ইতোমধ্যেই অনেকটা হ্রাস পেয়েছে। এর আগে ৩১ মার্চ গ্লোবাল ওয়ার্কফোর্সের ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছিল কোম্পানি। তথ্য় বলছে, এই মুহূর্তে কোম্পানির মোট কর্মী সংখ্যার প্রায় ১৩ শতাংশ কর্মী কমে গিয়েছে। কোম্পানিটি বিশ্বে এখন ১,৬২,০০০ কর্মী থেকে বর্তমানে ১,৪১,০০০ কর্মী নিয়ে কাজ করছে। ওরাকল ২০২৬ সালের পুনর্গঠন পরিকল্পনার অধীনে প্রায় ১.৮ বিলিয়ন ডলার ব্যয়ের কথা জানিয়েছিল। কিন্তু ভবিষ্যতে এটি বেড়ে ২.১ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।

কেন ভারতে ওরাকলের হাজার কর্মী চাকরি যেতে পারে

শোনা যাচ্ছে, ভারতে যেহেতু কোম্পানির একটা বড় কর্মীসংখ্য়া কাজ করে,তাই এখানে বড় কোপ পড়তে পারে। মূলত, ইঞ্জিনিয়ারিং,ক্লাউড সার্ভিস, টেকনোলজি সাপোর্টের মতো বিভাগে ভারতের বহু কর্মী চাকরি করেন। এই কারণে ওরাকলের একটা বড় অংশ গ্লোবাল অপারেশনের জন্য দায়বদ্ধ। এই কর্মী সংখ্যায় এবার বড় কোপ পড়তে পারে। সংস্থার অফিসে কান পাতলে শোনা যাচ্ছে, শুধু ৩০০০ নয়, সব মিলিয়ে ৭০০০-১০০০০ কর্মীর চাকরি যেতে পারে। তবে, নির্দিষ্ট কোনও তারিখেই কর্মী ছাঁটাই হতে পারে তা নিয়ে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। এমনকী ম্যানেজারদের কাছেও কোন কোন বিভাগের কতজনের চাকরি যাবে , এই নিয়ে কোনও সংখ্যা সামনে আসেনি।

Author : অরিন্দম প্রধান

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda