Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

লকাতা : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠা-নামা করছেই। তার মধ্যেই বুধবার ৮০ ডলারের কাছাকাছি ছিল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম । এই আবহে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, হরমুজ প্রণালী (Strait of Hormuz) পুনরায় খুলে দেওয়ার বিষয়ে চলতি সপ্তাহেই একটি চুক্তি হতে পারে।

এই মন্তব্যের পরই সকলের মনে আবার আশার সঞ্চার হয়েছে। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এখন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল পিছু ৭৯.১৩ ডলার। এর প্রভাব পড়ে দেশের মধ্যে পেট্রোল ডিজেলের দামের উপরই।

ভারতের উপর কী প্রভাব পড়তে পারে?

ভারত, দেশের মোট অপরিশোধিত তেলের চাহিদার ৮৫ শতাংশেরও বেশি আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দীর্ঘ সময় বেশি থাকলে দেশের আমদানি ব্যয় বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে ভবিষ্যতে দেশে পেট্রোল ও ডিজেলের খুচরো দামেও প্রভাব পড়তে পারে। যদিও খুচরো মূল্য নির্ভর করে একাধিক বিষয়ের উপর। গত মে মাসে , দেশবাসীকে আগামী এক বছর সোনা না-কেনার পাশাপাশি, জ্বালানি সাশ্রয়ের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর ধাপে ধাপে বাড়ে পেট্রোল ডিজেলের দাম। প্রতিদিনই সকাল ৬ টায় পেট্রোল ডিজেলের নতুন দাম প্রকাশ করে দেশের মূল তৈল বিপণন সংস্থা গুলি। দেখে নিন আজ , ৫ অগাস্ট আপনার শহরে পেট্রোল- ডিজেলের দাম।

কী কারণে বদলায় পেট্রোল-ডিজেলের দাম?

ভারতে পেট্রোল ও ডিজেলের খুচরো মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এবং WTI-এর দাম । তবে শুধু আন্তর্জাতিক তেলের দামই নয়, আরও কয়েকটি বিষয় জ্বালানির খুচরো মূল্য নির্ধারণে প্রভাব ফেলে। তার মধ্যে রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের কর (Excise Duty ও VAT)। এছাড়া তেল শোধনাগারের রিফাইনিং মার্জিন, পরিবহণ ও বিপণনের খরচও অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্যও অন্যতম নির্ণায়ক। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির উপরও নির্ভর করে দেশের ভেতরে জ্বালানি তেলের দাম।

শহরপেট্রোলের দাম (₹/লিটার)ডিজেলের দাম (₹/লিটার)
দিল্লি₹১০২.১২₹৯৫.২০
কলকাতা₹১১৩.৪৩₹৯৯.৭৮
মুম্বই₹১১১.১২₹৯৭.৭৮
চেন্নাই₹১০৭.৭৫₹৯৯.৫৭
হায়দরাবাদ₹১১৫.৬৯₹১০৩.৮২
বেঙ্গালুরু₹১১০.৯৩₹৯৮.৭৯

Author : নিবেদিতা বন্দ্যোপাধ্যায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda