ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া, আমেরিকার সঙ্গে ইরানের সংঘর্ষের পারদ চড়ছে। হরমুজের অধিকার নিয়ে লড়াইয়ে মার্কিন মুলুক ও ইরান। হরমুজের আশপাশে আমেরিকা ক্রমাগত মিসাইলের আঘাত হানছে। ইতিমধ্যেই মার্কিন মিসাইল হানায় একটি বিয়েবাড়িতে ৪ জনের মৃত্যু, ৫০ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। পাল্টা জর্ডনে আমেরিকার সেনা ঘাঁটিতে মিসাইল আক্রমণ করেছে ইরান।
আমেরিকার হামলায় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকা বনাম ইরানের সংঘর্ষের জেরে আন্তর্জাতিক বাজারে দাম চড়ছে তেলের। ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম ছাড়াল ৯৫ ডলার । আর অপরিশোধিত তেলের দামের সঙ্গে অনেকটাই সম্পর্কিত পেট্রোল ডিজেলের দাম। যদিও অপরিশোধিত তেলের দাম পেট্রোল ডিজেলের দাম বাড়া-কমার একমাত্র নির্ণায়ক নয়। দেখে নেওয়া যাক পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতি ভারতের তেলের দামে কতটা প্রভাব পড়ল।
| শহর | পেট্রোল (₹/লিটার) | ডিজেল (₹/লিটার) |
|---|---|---|
| New Delhi | ₹102.12 | ₹95.20 |
| Mumbai | ₹111.18 | ₹97.83 |
| Kolkata | ₹113.47 | ₹99.82 |
| Chennai | ₹107.77 | ₹99.55 |
| Gurgaon | ₹102.77 | ₹95.44 |
| Noida | ₹102.12 | ₹95.56 |
২ সেপ্টেম্বর এর দাম অনুসারে, এই তালিকায় মেট্রো সিটিগুলির মধ্যে কলকাতায় পেট্রোলের দাম সবচেয়ে বেশি, ₹113.47 প্রতি লিটার। এরপর মুম্বাইয়ে পেট্রোলের দাম ₹111.18 এবং বেঙ্গালুরুতে ₹110.93 প্রতি লিটার।
১২৫ বছরে ঘটেনি এমনটা ! এবার অগাস্টে ভারতের আবহাওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য
Author : নিবেদিতা বন্দ্যোপাধ্যায়

