Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
PM Modi On Gold : এখন সোনা কিনবেন না ! এড়িয়ে চলুন বিদেশের মাটিতে বিয়েও, আর্থিক বৃদ্ধির মধ্যেই প্রধানমন্ত্রীর আর্জি

PM Modi On Gold : এখন সোনা কিনবেন না ! এড়িয়ে চলুন বিদেশের মাটিতে বিয়েও, আর্থিক বৃদ্ধির মধ্যেই প্রধানমন্ত্রীর আর্জি

য়া দিল্লি: ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া। বিশ্ব বাজারে ধারাবাহিকভাবে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। গোদের উপর বিষফোঁড়া মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কনীতি। এই পরিস্থিতিতেও ভারতে চলতি অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৮ শতাংশ। কার্যত প্রত্যাশার থেকে ফল ভাল হওয়ায় ইনস্টাগ্রামে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

ফের 'ভোকাল ফর লোকাল'-এর মন্ত্রে এগিয়ে যাওয়ার আর্জি জানালেন।

ইনস্টাগ্রাম বার্তায় প্রধানমন্ত্রী জানালেন, দেশকে অবশ্যই 'স্বদেশী' এবং 'ভোকাল ফর লোকাল'এর আদর্শকে সামনে রেখে এগোতে হবে। তবেই দেশের অর্থনৈতিক বৃদ্ধি হবে সুনিশ্চিত। বাইরের টালমাটাল পরিস্থিতিতেও দেশের হাত শক্তই থাকবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর আর্জি, এই মুহূর্তে ঘরে-বাইরের পরিস্থিতি ও অর্থনীতির কথা মাথায় রেখে , শুধুমাত্র বিনোদনের জন্য বিদেশে ভ্রমণ করা এড়িয়ে চলাই ভাল।

ডেস্টিনেশন ওয়েডিং এখন 'ইন ট্রেন্ড'। অনেকেই দেশের বাইরে বিয়ের অনুষ্ঠান করেন। সেই বিষয়টিও বর্তমান পরিস্থিতিতে এড়িয়ে চলা দরকার বলে মনে করছেন প্রধানমন্ত্রী। তিনি আর্জি জানান, এখন বিদেশে বিয়ের আয়োজন না করা উচিত। পরিবর্তে নিজের দেশে বিয়ে করুন।

এছাড়াও সোনা কেনা নিয়েও সতর্কবার্তা দেন নরেন্দ্র মোদি। বলেন, একান্ত প্রয়োজন না হলে এখন সোনা কেনা থেকেও বিরত থাকা উচিত। 'আমরা যত বেশি 'স্বদেশী'জিনিস এবং আত্মনির্ভরশীলতার উপর জোর দেব, স্বাধীনতার ১০০ বছর পূর্তির আগেই আমরা আমাদের যুবকদের হাতে একটি বিকশিত ভারত' তুলে দেব '।

প্রধানমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে অবশ্যই তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করব। সকলকে আর্জি জানিয়ে তিনি বলেন, 'আসুন আমরা আমাদের প্রচেষ্টায় কোনো কমতি না রাখি।'দেশের ১৪০ কোটি মানুষকে একযোগে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সংকল্প করতে বলেন প্রধানমন্ত্রী।

এর আগেও এই পরিস্থিতিতে গত ১০ মে, দেশবাসীকে আগামী এক বছর সোনা না-কেনার পাশাপাশি, জ্বালানি সাশ্রয়ের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'ভারতের কাছে বড় বড় তেলের ভাণ্ডার নেই। আমাদের পেট্রোল-ডিজেলের ব্য়বহার কম করতে হবে।' এরপর ধাপে ধাপে একাধিক বার তেলের দাম বাড়ানো হয়। সোনার দামও ওঠানামা করেছে উল্লেখযোগ্য হারে। কিছুটা থিতিয়ে পড়েও ফের এখন অশান্তির কালো মেঘ পশ্চিম এশিয়া জুড়ে। হরমুজের উপর অধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের টানাটানি চরমে। এই পরিস্থিতিতে ভারত যাতে অর্থনৈতিকভাবে উন্নতশির থাকতে পারে, তার জন্যই ফের এই আর্জি জানালেন প্রধানমন্ত্রী।

Author : নিবেদিতা বন্দ্যোপাধ্যায়

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda