নয়াদিল্লি: সংসদে থেকেও ফের এনডিএ-র বৈঠকে আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠান। রচনা বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন: এনডিএ বৈঠকে আবু তাহেরদের গরহাজির হওয়া নিয়ে, কোনও আলোচনা হল ?
এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়: নানা ওনারা আমাদের সাথেই আছেন। দেখুন , এমন ফেক প্রচুর আলোচনা হয়। অনেক কথা হাওয়ায় ওড়ে। অনেক কিছু হয়। সেগুলি নিয়ে এখন ভাবলে হবে না। আমরা ২০ ছিলাম, আমরা ২০ জন আছি। ইনফ্যাক্ট বাড়তেও পারে।
প্রশ্ন: দিদি আজকে কী কথা হল, বাড়তে পারে ?
এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়: বাড়তেও পারে। কেন নয়। বাড়তে পারে।
প্রশ্ন: কজন আসবে ?
এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় : বলতে পারছি না কজন আসবে। তবে বাড়তেও পারে।
দিল্লিতে ফের নতুন চমক?
ভাঙাগড়ার খেলার মধ্য়েই পশ্চিমবঙ্গের রাজনীতি ঘিরে দিল্লিতে ফের নতুন চমক? বৈঠকে অনুপস্থিত থেকে অস্বস্তি বাড়ালেন সংখ্য়ালঘু অধ্য়ুষিত মুর্শিদাবাদ জেলার NCPI-এর ৩ সাংসদ। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও বহরমপুরের সাংসদ ইউসূফ পাঠান। মুর্শিদাবাদ (বিদ্রোহী তৃণমূল সাংসদ) NCPI সাংসদ আবু তাহের বলেন, NDA-তে আমরা থাকবও না, আমরা বিজেপিতেও যাব না। আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে, আমরা কোনওভাবেই, কোনও মতেই, বিজেপিও করব না, NDA-এও করব না। NDA-র আজও মিটিং ছিল, আমরা যাইনি। তিনজন সাংসদই আমরা যাইনি।
ভাঙাভাঙির খেলা চলবে?
NCPI সাংসদ আবু তাহের যখন এই কথা বলছেন, তখন আরেক NCPI সাংসদ রচনা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে শোনা গেল অন্য় কথা। NCPI সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা NDA-এর সমর্থক। সুতরাং স্বাভাবিকভাবেই NDA-এর অংশ। তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বৈঠকে না গেলেও, দুপুরে বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেনদু অধিকারীর বৈঠকে হাজির ছিলেন মুর্শিদাবাদের ৩ সাংসদও। তাহলে কি আরও ভাঙাভাঙির খেলা চলবে? ('কালীঘাট-তৃণমূল') বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, পুলিশটা সরিয়ে দিন না। ১৭ জন MP আর NCPI-এর নাম করবে না। ২৪ ঘণ্টার নোটিসে ওদের MLA-দের মধ্য়ে থেকে ৫৬ জন থেকে ৫৮ জনকে নিয়ে এখানে আমরা মিছিল করব।
Author : রীতম তালুকদার

