Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Rail News: ৮৮ কিমি বেগে ঝোড়ো হাওয়া, উপড়ে পড়ল গাছ, বন্ধ শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন চলাচল

Rail News: ৮৮ কিমি বেগে ঝোড়ো হাওয়া, উপড়ে পড়ল গাছ, বন্ধ শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন চলাচল

মীরণ পাল, মধ্যমগ্রাম: অবশেষে শহরে স্বস্তির বৃষ্টি তবে সেই বৃষ্টির মধ্য়েই কলকাতায় (Kolkata Weather) তাণ্ডব চালাল কালবৈশাখী। কয়েক মিনিটের ঝড়েই লন্ডভন্ড পরিস্থিতি। শহর ও শহরতলিতে ৮৮ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইল। দুপুরেই নামল আঁধার।কলকাতা ও বিভিন্ন জেলায় তুমুল বৃষ্টিও দেখা গেল। প্রায় এক ঘণ্টার সেই প্রবল বৃষ্টি আর ঝড়েই বিপর্যস্ত কলকাতা।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় কলকাতায় রাজপথে ভাঙল বহু গাছ, সংখ্যাটা খুব একটা কম নয়। সব মিলিয়ে আজকের ঝড়-বৃষ্টিতে কলকাতায় অন্তত ২৫টি জায়গায় গাছ পড়ে যান চলাচল ব্যাহত।

গাছ পড়েই বিপত্তির সৃষ্টি হয়েছে ট্রেন চলাচলের ক্ষেত্রেও। এমন পরিস্থিতিতে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল (Rail Update)। প্রবল ঝড়-বৃষ্টিতে শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। মধ্যমগ্রাম ও বিশরপাড়া কৌদালিয়া স্টেশনে গাছ পড়ে বিপত্তির সৃষ্টি হয়। এবং তার জেরেই ব্যাহত হয় ট্রেন চলাচল পরিষেবা। ডাউন লাইনে ওভারহেড তারে গাছ পড়ে বিপত্তির সৃষ্টি হয়েছে।

শিয়ালদা-বনগাঁ ও শিয়ালদা-হাসনাবাদ শাখার বিশরপাড়া কৌদালিয়া স্টেশনে আপ ও ডাউন লাইনের মাঝে গাছ পড়ে যায়., ছিঁড়ে যায় ওভারহেড তার। তার ফলেই এই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে শুধু এই স্টেশন নয়, এর পাশাপাশি মধ্যমগ্রাম স্টেশনের ডাউন লাইনের উপরেও একটি গাছ পড়ে যায়। তিন নম্বর লাইনে ট্রেন দাঁড়িয়ে ছিল, সেই লাইনের উপরেও গাছ পড়ে বলে খবর। সেই লাইনেই একটি ট্রেন ছিল। বর্তমানে সেখানে ট্রেনটি দাঁড়িয়েই রয়েছে। প্রায় আধ ঘণ্টা সম্পূর্ণভাবে ওই দুই স্টেশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিশরপাড়া কৌদালিয়া ও মধ্যমগ্রাম স্টেশনের ডাউন লাইনে পড়া গাছ সরিয়ে দেওয়া হলেও, তিন নম্বর লাইনে ওভারহেড তারের ওপর গাছ পড়ে রয়েছে। সেই গাছ সরানোর কাজ চলছে, তাই এখনও ওই লাইনে ট্রেন দাঁড়িয়েই রয়েছে। তবে আবার আপ ও ডাউনের ট্রেন চলাচল শুরু হলেও, গোটা ঘটনায় নিঃসন্দেহেই ট্রেন পরিষেবা বিঘ্নিত হচ্ছে। শহরতলির বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যার ফলে যাত্রীদের ভোগান্তিও হচ্ছে।
ট্রেন চলাচল শুরু হলেও, রেল পুলিশ সূত্রে খবর ট্রেন বেশ দেরি করে চলছে।

Author : ABP Ananda

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda