Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Railway Littering Penalties: স্টেশনে, ট্রেনের ভিতর এই সব কাজ করা যাবে না আর, আগের থেকে দ্বিগুণ জরিমানা দিতে হবে

Railway Littering Penalties: স্টেশনে, ট্রেনের ভিতর এই সব কাজ করা যাবে না আর, আগের থেকে দ্বিগুণ জরিমানা দিতে হবে

ABP আনন্দ 2 months ago

 রেল স্টেশন বা ট্রেনের মধ্যে ময়লা ফেললে দিতে হবে মোটা টাকা জরিমানা। জরিমানার অঙ্ক বাড়িয়ে এবার দ্বিগুণ করল ভারতীয় রেল। আগে যেখানে ৫০০ টাকা জরিমানার নিদান ছিল, এখন তা বেড়ে হল ১০০০ টাকা।
 নয়া বিধি অনুযায়ী, রেল স্টেশন চত্বর নোংরা করলে, আবর্জনা ফেললে একধাক্কায় ১০০০ টাকা জরিমানা দিতে হবে।

রেলমন্ত্রকের তরফে ২৪ অগাস্ট যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতেই জরিমানার অঙ্ক বাড়ানোর ঘোষণা হয়েছে।

ভারতীয় রেল (রেলওয়ে চত্বরের পরিচ্ছন্নতা ব্যহত হয় এমন কার্যকলাপের জরিমানা) সংশোধনী বিধি ২০২৬-এর আওতায় বাড়ানো হয়েছে জরিমানার অঙ্ক। বিজ্ঞপ্তি জারির দিন থেকেই নয়া বিধি কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

সংশোধিত বিধি অনুযায়ী, রেল স্টেশন বা ট্রেনের ভিতর কিছু ফেললে ১০০০ টাকা জরিমানা দিতে হবে এখন থেকে। যে বা যাঁরা জরিমানা দেবেন না, সরাসরি আদালতে তোলা হবে তাঁদের। সেখানে ২০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

স্টেশন মাস্টার, স্টেশন ম্যানেজার, টিকিট কালেক্টর, পদস্থ আধিকারিকরা জরিমানা আদায় করতে পারবেন যাত্রীদের কাছ থেকে। ভারতীয় রেল কর্তৃপক্ষ স্বীকৃত অন্য আধিকারিকরাও আদায় করতে পারবেন জরিমানা।

ভারতীয় রেল জানিয়েছে, রেলযাত্রী বা অন্যরা স্টেশন, প্ল্যাটফর্ম বা ট্রেনের ভিতর নির্ধারিত জায়গা ছাড়া কোথাও বর্জ্য ফেলতে পারবেন না। ফেলে যেতে পারবেন না কিছু।

পাশাপাশি, রেলের জায়গায়, স্টেশন চত্বরে রান্নাবান্না, স্নান, থুতু ফেলা, প্রস্রাব বা মলত্যাগ করা, পশুপাখিকে খাওয়ানো, গাড়ি বা থালাবাসন ধোওয়া এবং মালপত্র রাখা যাবে না বলেও জানানো হয়েছে।

নয়া বিধিতে আরও বলা রয়েছে যে, কোনও রকম পোস্টার সাঁটা যাবে না রেল চত্বরে। কোনও স্লোগান বা বার্তা লেখা যাবে না। ট্রেনের কামরায় কিছু লিখতে বা আঁকতে পারবেন না কেউ।

রেলচত্বরে কাজকর্ম চালিয়ে যাওয়ার অনুমতি রয়েছে যাঁদের, সেই সব বিক্রেতা এবং হকারদের বর্জ্য সংগ্রহের পাত্র রাখতে হবে আলাদা। নির্দিষ্ট স্থানে সেই সব বর্জ্য ফেলতে হবে।

রেলের অনুমতি নেই, এমন কোনও পদক্ষেপ করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে। রেল চত্বরের পরিচ্ছন্নতা বজায় রাখতেই এমন পদক্ষেপ বলে জানানো হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda