Bombay Creamery : আমুল, কোয়ালিটি, মেট্রো ডেয়ারির আইক্রিমের বাজারে এবার ঢুকে পড়ল রিলায়েন্স। মাত্র ১০ টাকায় পাওয়া যাবে আসল দুধের আইক্রিম। স্বাভাবিকভাবেই রিলায়েন্সের মতো বড় কোম্পানি আইসক্রিম বাজারে ঢুকে পড়ায় চিন্তা বাড়বে অন্য কোম্পানিগুলির।
কী নামে আসছে রিলায়েন্সের আইসক্রিম ব্র্যান্ড
রিলায়েন্স কনজুমার প্রোডাক্ট লিমিটেড(RCPL) বম্বে ক্রিমারি নামে এই আইসক্রিম প্রোডাক্ট নিয়ে আসছে। মূলত, কম দামে ভাল দুধের আইসক্রিম ক্রেতাদের দিতেই এই উদ্যোগ নিয়েছে ব্র্যান্ড। মাত্র ১০ টাকা থেকে শুরু হচ্ছে কোম্পানির আইসক্রিম। বাজার বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত এই কোম্পানি দেশে ছড়িয়ে পড়তে সমস্যা হবে না। কারণ, রিলায়েন্সের দেশজুড়ে বিশাল নেটওয়ার্ক এই ব্র্যান্ডকে দ্রুত মানেুষের কাছে পৌঁছে দেবে।
সারা ভারতে পাওয়া যাবে এই আইসক্রিম
কোম্পানির তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে এই আইসক্রিম পশ্চিম ভারতে পাওয়া যাবে। তবে আগামীদিনে এই ব্র্যান্ডকে সারা ভারতে ছড়িয়ে দেওয়া হবে। এই বিষয়ে মুখ খুলেছেন রিলায়েন্স কনজুমার প্রোডাক্ট লিমিটেড(RCPL)-এর ডিরেক্টর টি কৃষ্ণকুমার।
তিনি বলেন, 'আমরা একটা সাধারণ ভাবনার ওপর ভিত্তি করে এই বম্বে ক্রিমারি গড়ে তুলেছি। এই রাস্তায় আসতে দুধের তৈরি পণ্যের জন্য আমরা কোনও শর্টকার্ট বা কৃত্রিম পদ্ধতির সাহায্য নিইনি। খাঁটি দুধের আইক্রিমের জন্য বম্বে ক্রিমারি প্রতিশ্রুতিব্ধ থাকবে। এর এমন দাম রাখা হয়েছে, যা প্রতটি ভারতীয়র সাধ্যের মধ্যেই থাকে।'
রিলায়েন্স কনজুমার প্রোডাক্ট লিমিটেড(RCPL) কী কী বিক্রি করে
মনে রাখবেন, রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড কেবল আইক্রিম মার্কেটে নাম। কোম্পানির রয়েছে খাবার, ড্রিঙ্কস, পার্সোনাল কেয়ার ও ঘরের প্রয়োজনীয় সামগ্রীর যাবতীয় রসদ। কোম্পানির রয়েছে, ক্যাম্পা কোলা, ওরেঞ্জ ও লেমন ফ্লেভারের মতো একাধিক ড্রিঙ্কস। ইন্ডিপেন্ডেন্স নামে কোম্পানি সানফ্লাওয়ার অয়েল, গমের আটা, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিক্রি করে। এখানেই শেষ নয়। এ ছাড়াও RCPL-এর রয়েছে নুডলস, সস, জ্যাম, মশলা, বিস্কুট ও মিষ্টিজাতীয় খাবার।
সম্প্রতি আইসক্রিম বাজারে ধামাকা প্রচার চালিয়েছে আমুল। যেখানে কোম্পানির তরফে বলা হচ্ছে, দেশের অন্যতম বড় ব্র্যান্ডগুলি তেলের মাধ্যমে ক্রিম তৈরি করে দুধের আইসক্রিম বলে চালাচ্ছে। সেখানে দাঁড়িয়ে দুধরে আইসক্রিম বিক্রি করছে আমুল। এই তথ্য যে মিথ্যে নয়, তা সাম্প্রতিক কোয়ালিটির একটি প্রেস কনফারেন্সেই প্রমাণিত হয়ে গেছে। যেখানে কোম্পানির কর্তা জানিয়েছেন, আগামীদিনে ভারতে তারা সম্পূর্ণ দুধের আইসক্রিম দেবেন।
বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?
Author : তাপস দত্ত

