Dailyhunt
SIR Supplementary List: ভোটার তালিকা থেকে বাদ ৯০ লক্ষের বেশি নাম, কোথায় যাবেন তাঁরা?

SIR Supplementary List: ভোটার তালিকা থেকে বাদ ৯০ লক্ষের বেশি নাম, কোথায় যাবেন তাঁরা?

লকাতা: অবশেষে শেষ হল বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি। সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) নির্দেশ মেনেই তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission of India)। বিচারাধীন তালিকা থেকে বাদ গেল ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ নাম। চূড়ান্ত তালিকা থেকে আগেই বাদ পড়েছিল ৬৩ লক্ষ ভোটারের নাম।

ফলে, সব মিলিয়ে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম। যাঁদের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে, তাঁরা তাহলে এবার যাবেন কোথায়?

নির্বাচন কমিশন (Election Commission of India) সূত্রে খবর, যে ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। অনলাইন ও অফলাইন, যে কোনও ভাবেই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন তাঁরা। তবে যাঁদের নাম এর পর ট্রাইব্যুনাল থেকে যোগ্য ভোটার হিসাবে প্রমাণিত হবে, তাঁদের নাম কি ২০২৬ সালের ভোটার তালিকায় থাকবে? বা তাঁরা কি এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন? কী বলছে কমিশন? আসলে এখনও এই বিষয়ে নির্দিষ্ট করে কমিশন (Election Commission of India) কিছু জানায়নি। তবে, আগামীতে এই বিষয়টা স্পষ্ট হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

উল্লেখ, এই SIR বা Special Intensive Revision -এ লজিক্যাল ডিসক্রেপেন্সির আওতায় ছিল প্রায় ৬০ লক্ষ নাম। তাঁদের নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর তারপরই সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) নির্দেশ মেনে তালিকা প্রকাশ করেছে কমিশন। আর এই তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁর আবেদন জানাবেন ট্রাইব্যুনালে।

কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের (Kashipur Belgachia Assembly Constituency) তৃণমূল প্রার্থী (Trinamool Congress) ও বিধায়ক অতীন ঘোষ মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয় পাণ্ডের হয়ে প্রচারে এসেছিলেন। প্রচারে এসে তিনি ক্ষোভ প্রকাশ করেন SIR প্রক্রিয়া নিয়ে। তিনি বলেন, "নির্বাচন কমিশনকে সামনে রেখে এটা বিজেপির সাংবিধানিক সন্ত্রাস। রাষ্ট্রীয় সন্ত্রাস হয়। এটা সাংবিধানিক সন্ত্রাস। স্বাধীনতার পর থেকে এমন কোনও দিন হয়নি। এর জবাব মানুষ ব্যালট বক্সে দেবে। মানুষ রআগে ফুঁসছে। যেখানে যাচ্ছি, সেখানেই মানুষ SIR নিয়ে তার রাগ, ক্ষোভ প্রকাশ করছে। আমার বিধানসভা কেন্দ্রেও করছে, এখানে মানিকতলাতেও করছে। ফলে, মানুষকে যে তার নৈতিক অধিকার থেকে বঞ্চিত করা, স্বাধীনতার পরেমন ঘটেনি। এবারের নির্বাচনে এর চরম জবাব পাবে বিজেপি।"

Author : ABP Ananda

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda