Dailyhunt
Sisir Adhikari : 'যে ভোট জীবনে দেখেননি, সেই ভোট এবার দেখবেন', বড় দাবি শিশির অধিকারীর; কেন বললেন ?

Sisir Adhikari : 'যে ভোট জীবনে দেখেননি, সেই ভোট এবার দেখবেন', বড় দাবি শিশির অধিকারীর; কেন বললেন ?

গরা : "যে ভোট জীবনে আপনারা দেখেননি, সেই ভোট এবার দেখবেন।" সোমবার এগরায় সাংবাকিদের সঙ্গে কথা বলার সময় এমনই দাবি করলেন প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। তাঁর কথায়, "ফলাফল এবার পরিষ্কার হয়ে গেছে। এরা চলে যাচ্ছে। এরা আর নেই। মানুষের মন থেকে গেছে। বাকি ভোট বাক্স থেকে চলে যাবে।

আপনাদের কাছে আমি বলি, যে ভোট জীবনে আপনারা দেখেননি, সেই ভোট এবার দেখবেন।" কিন্তু কেন এরকম কথা বলছেন বর্ষীয়ান রাজনীতিক ? সাংবাদিকদের সেই প্রশ্নেরও জবাবও দিলেন। শিশির অধিকারী বলেন, "এই যে লুঠপাট। পুলিশ দিয়ে ধমকে-চমকে, গরিব মুসলমানকে ডেকে নিয়ে ধমকানো...এসব অনেক কীর্তি ওরা করেছে তো। সেই কীর্তি এখনও চলছে। আর পুলিশের কথা লোক শুনবে না।" প্রসঙ্গত, শিশির-পুত্র শুভেন্দু অধিকারী এবারও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। এর সঙ্গে সঙ্গে ভবানীপুর কেন্দ্র থেকেও লড়াই করছেন তিনি। সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। অর্থাৎ, গতবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে কেন্দ্রবিন্দু ছিল নন্দীগ্রামে, এবার তা শিফ্ট হয়েছে ভবানীপুরে। শেষ হাসি কে হাসবেন, তা জানা যাবে ৪ মে। কিন্তু, প্রচারে তৃণমূল বা বিজেপি, খামতি রাখছে না কোনও দলই। এই আবহে শিশির অধিকারীও প্রচারের ময়দানে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, 'নন্দীগ্রামে যাব, ভবানীপুরেও প্রচারে যাব।'

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে আজ মনোনয়ন দাখিল করেছেন শুভেন্দু অধিকারী। মনোনয়ন দেওয়ার আগে হুঙ্কার দিয়ে তিনি বলেন, "৪ মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছেই। আর একটা কথা দিয়ে গেলাম। নন্দীগ্রামের মতো দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে করেন ‍র‍্যালি।

এবার নন্দীগ্রামে পবিত্র করকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ভবানীপুর থেকে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম এবং ভবানীপুর- ২ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। ২ বিধানসাভা আসনেই জয়ের ব্য়াপারে আশাবাদী তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার কী হবে নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রে তা স্পষ্ট হবে ৪ মে। কিন্তু, তার আগেই জম উঠেছে প্রচারের ময়দান। গতকাল শুভেন্দু অধিকারীর প্রচার ঘিরে উত্তেজনার পারদ চড়ে চেতলায়।

Author : ABP Ananda

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda