Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Srikkanth On Patidar: পাতিদার, ক্রুণাল, ভুবিকে জাতীয় দলের সাদা বলের ফর্ম্যাটে খেলানোর পক্ষে সওয়াল বিশ্বজয়ী ওপেনারের

Srikkanth On Patidar: পাতিদার, ক্রুণাল, ভুবিকে জাতীয় দলের সাদা বলের ফর্ম্যাটে খেলানোর পক্ষে সওয়াল বিশ্বজয়ী ওপেনারের

বেঙ্গালুরু: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২৫৪ রান বোর্ডে তুলেছিল আরসিবি। কোয়ালিফায়ারে সেই ম্য়াচে ব্যাট হাতে ঝোড়ো ৩৩ বলে ৯৩ রানের ইনিংস খেলেছিলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। যে রান তাড়া করতে নেমে ১৬২ রানেই শেষ হয়ে যায় গুজরাতের ইনিংস। ম্যাচের সেরা নির্বাচিত হন রজত। গত মরশুমে তাঁর নেতৃত্বেই আরসিবি প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়।

আর এবার আরও একবার খেতাব জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আরসিবি শিবির। এই পরিস্থিতিতে রজত পাতিদারকে জাতীয় দলের ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অন্তর্ভুক্ত করানোর পক্ষে সওয়াল করেছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেছেন,'আজ যদি আমি নির্বাচক কমিটির চেয়ারম্যান হতাম, তাহলে আমি রাজত পাতিদারকে ভারতীয় সাদা বলের ফর্ম্যাটের ক্রিকেটে সুযোগ দিতাম। টি-টোয়েন্টি হোক বা ওয়ান ডে যে কোনও ফর্ম্য়াটে সুযোগ দেওয়া উচিত আরসিবি অধিনায়ককে।' শুধু পাতিদারের পক্ষেই নয়, ক্রুণাল পাণ্ড্য ও ভুবনেশ্বর কুমারকেও ভারতীয় দলে ফেরানোর হয়ে সওয়াল করেছেন শ্রীকান্ত। তিনি বলেছেন, 'ক্রুণাল পাণ্ড্য় ও ভুবনেশ্ব কুমারও টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য দাবিদার। আমি আগেও সে কথা বলেছি।' উল্লেখ্য, চলতি টুর্নামেন্টে ১৪ ম্য়াচ খেলেছেন রজত পাতিদার। তিনি মোট ৪৪.১৮ হড়ে ১৭৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। ৪৮৬ রান ঝুলিতে পুরেছেন।

রজত পাতিদার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে চাপের মুখে দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। সেদিন আরসিবির ব্যাটিংয়ের সময়ে নবম ওভারে জেসন হোল্ডার টাইটান্সকে দুরন্তভাবে ম্যাচে ফেরান। তিনি একই ওভারে তিন বলের ব্যবধানে দুই সেট ব্যাটার বিরাট কোহলি ও দেবদত্ত পাড়িক্কালকে যথাক্রমে ৪৩ ও ৩০ রানে সাজঘরে ফেরান। দুই নতুন ব্যাটার ক্রুণাল পাণ্ড্য ও রজত পাতিদার দলকে টানেন। ১৪ ওভার শেষে আরসিবির স্কোর ছিল ১৪০ রান। এই পর্যন্ত ঠিকই ছিল। তবে এরপর যা শুরু হল, তা তাণ্ডবের থেকে কম কিছু নয়। সেই ইনিংসে খেজরোলিয়াকে ২৮ রান মারার পরের ওভারে রশিদ খানের বিরুদ্ধে ২১ রান তোলে এই জুটি। দেখতে দেখতেই ২১ বলে অর্ধশতরান পূরণ করে ফেলেন রজত পাতিদার। ক্রুণাল আউট হলেও পাতিদার কিন্তু চালিয়ে খেলে যাচ্ছিলেন। দলকে সেখান থেকেই ২৫৪ রানে নিয়ে যান। সেই ইনিংসে প্রথম ১৪ বলে ২২ রান করার পরে ১৯ বলে ৭১ রান করেন পাতিদার। প্লে অফেও কি রজতের ব্যাট চলবে?

Author : ABP Ananda

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda