Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের

হুগলি: তারকেশ্বরে তীর্থযাত্রীদের ভিড় সামলাতে কেউ আবার ট্রেনে করে তারকেশ্বর স্টেশনে নেমে তীর্থযাত্রীদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা পূর্ব রেলের

'সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..', বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

" আমরা নিশ্চিত করছি..."

সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর, পূর্ব রেলওয়ের একজন সিনিয়র অফিসার বলেছেন, শ্রাবণ প্রতি সোমবার, শিবের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন তারকেশ্বরে। বিশেষ করে এই বছর একটা রেকর্ড ভিড় দেখা গিয়েছে। আমরা নিশ্চিত করছি, এবার শ্রাবণী মেলা চলাকালীন পুর্ণার্থীরা নিরাপদ, নির্ভিঘ্ন ও আরামদায়ক যাত্রা করবেন। সিনিয়র অফিসাররা যাত্রীদের বিষয়টি দেখছেন। কীভাবে ভিড় নিয়ন্ত্রণ করা যায়, নিরাপত্তজনিত সব বিষয়গুলিতেই খেয়াল রাখা হচ্ছে।'

তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে রেকর্ড ভিড়

রেলের অফিসারেরা জানিয়েছেন, গত সোমবার প্রায় ১ লক্ষ ৬০ হাজার তীর্থযাত্রীর আগমন হয়েছে তারকেশ্বরের শ্রাবণী মেলায়। যা মূলত, গত বছরের ভিড়ের তুলনায় ৩৪.৩০ শতাংশ বেড়েছে। শেওড়াফুলি স্টেশন থেকেও এই রিপোর্ট মিলেছে। জানা গিয়েছে এবার, শেওড়াফুলি থেকে তারকেশ্বরে পথে যাত্রা করেছেন ৮৩ হাজার ৯৬৩ জন, যা মূলত গত বছরের থেকে ২৬.৬৪ শতাংশ বেড়েছে।'

বাস পরিষেবা

শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বাস পরিষেবাকেও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। শ্রাবণী মেলার আগে তারকেশ্বর থেকে চালু হয়েছে'মহাদেব এক্সপ্রেস' বাস পরিষেবা। মোট ৫ টি নুতন রুটে চলাচল করছে সরকারি বাস পরিষেবা। পরিবর্তনের রাজ্যে নবরূপে সেজে উঠছে তারকেশ্বর জাতীয়মেলা শ্রাবণী মেলা।

শ্রাবণী মেলা

মূলত, তিথি অনুযায়ী আগামী পয়লা শ্রাবণ থেকে শুরু হয় শ্রাবণী মেলা। শেষে হওয়ার কথা রাখী পূর্ণিমার দিন, অর্থাৎ ২৮ আগষ্ট। প্রায় ৪০দিন ধরে শ্রাবণী মেলা হওয়ার কথা। এবারে মেলাকে ঘিরে নতুন বিজেপি সরকার পৃথক পৃথক পরিকল্পনা গ্রহণ করেছেন। বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত দীর্ঘ ৩৬ কিলোমিটার রাস্তার দুপাশেই আলোর ব্যবস্থা করা হয়েছে। পুণ্যার্থীদের সুবিধার কথা ভেবে সেবাশিবির তেরি করা হয়েছে। যাতে চিকিৎসা সংক্রান্ত সমস্ত রকম পরিষেবা এবং পানীয় জলের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ১৫ টিরও অধিক সহায়তা কেন্দ্র রয়েছে।

Author : রীতম তালুকদার

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda