Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
TMC News: আসল তৃণমূল কে? বড়দের পর এবার ময়দানে উপাসনা ও ঋজু, একে অন্যকে কী বলে কটাক্ষ করলেন তাঁরা ?

TMC News: আসল তৃণমূল কে? বড়দের পর এবার ময়দানে উপাসনা ও ঋজু, একে অন্যকে কী বলে কটাক্ষ করলেন তাঁরা ?

লকাতা : পুরভোটের আগে দুই তৃণমূলের তরজা তুঙ্গে। আসল কে? এ নিয়ে কালীঘাট-তৃণমূল ও ঋতব্রত-তৃণমূলের টানাপোড়েন চলছিলই। এবার ময়দানে নামল দু'পক্ষেরই ছাত্র-যুবরা। পরস্পরকে ঝাঁঝাল আক্রমণ করতে দেখা গেল কালীঘাট তৃণমূলের আইটি সেলের ইনচার্জ উপাসনা চৌধুরী ও ঋতব্রত-তৃণমূলের মুখপাত্র ঋজু দত্তকে।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণে, দুর্যোগ আরও বাড়বে উত্তরে, কবে মিলবে স্বস্তি?

আসল তৃণমূল কে? এ নিয়ে বড়দের টানাপোড়েন তো চলছিলই। এবার ময়দানে নামল দু'পক্ষেরই ছাত্র-যুবরা। কালীঘাট তৃণমূলের আইটি সেলের ইনচার্জ উপাসনা চৌধুরী বলেছেন, 'যাঁরা নিজেদের নতুন তৃণমূল বলছে, সেই গদ্দার, সেই বেইমান এবং সেই বালিশ চাটা-র যিনি বিশেষ প্রতিনিধি, উনি আমার দাদার বয়স্ক, আমি ওনাকে করজোড়ে বলতে চাই, যদি আপনার ক্ষমতা থাকে, সর্বপ্রথম চ্য়ালেঞ্জ আমি করেছি, ফেসবুক অ্য়াকাউন্টের কমেন্ট বক্স খুলুন।'

BJP-র সঙ্গে সেটিং? পুরভোটের আগে 'কালীঘাট-TMC' বনাম 'ঋতব্রত-TMC', কী অভিযোগে নিশানা একে অন্যকে

অন্যদিকে, ঋতব্রত তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত বলেছেন, 'পিসি-ভাইপো প্রাইভেট লিমিটেড, যারা নিজেদের বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। বলছে, আমরা বিজেপির বিরোধী। তাদের বড় নেতা AC ঘরে বসে বিরোধী দলনেতাকে ব্য়ক্তিগত আক্রমণ করছেন। পিসি-ভাইপো প্রাইভেট লিমিটেডের যে উচ্ছিষ্টগুলো, মানে একতলা থেকে সাততলা খালি হয়ে গেছে। এখন বেসমেন্ট থেকে কাচিয়ে তোলা হয়েছে, তাদেরকে দিয়ে আধঘণ্টা ধরে শুধু ঋজু দত্তকে ব্য়ক্তিগত আক্রমণ করা হল।'

শক্তিশালী নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, বেড়েছে দ্বারকেশ্বরের জল, ভাসল সেতু, বন্ধ পারাপার

প্রতীক কার কাছে থাকবে? দলীয় তহবিল ব্যবহার করবে কে? এসব নিয়ে বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। বুধবার কালীঘাট-তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে বিধানসভায় আসেন তৃণমূলের ছাত্র-যুব সংগঠনের ৫ জন নেতা নেত্রী। প্রায় প্রত্যেকেই নাম না করে আক্রমণ করেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে। পাল্টা ঋজু বলেছেন, 'একজনকে কাউন্টার করতে যদি ৫ জনকে পাঠাতে হয়, তাহলে আপনারাই ভেবে নিন, কে জিতছে আর কে হারছে। আমি এর বাইরে কী বলব! আমার এই ভয়টা, এটা আমার খুব ভাল লাগছে। আমরা তো উপভোগ করছি।' সবমিলিয়ে পুরভোটের আগে দুই তৃণমূলের তরজা তুঙ্গে।

Author : সোহিনী চক্রবর্তী

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda