Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
TMC News: এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, জামিন অযোগ্য ধারায়, 'আজ যে পরিণতি...', বললেন কাকলি ঘোষ দস্তিদার

TMC News: এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর, জামিন অযোগ্য ধারায়, 'আজ যে পরিণতি...', বললেন কাকলি ঘোষ দস্তিদার

লকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের হল। হেস্টিংস থানায় FIR দায়ের করল পুলিশ। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে।
গতকাল ক্যাথিড্রাল রোডে 'কালীঘাট তৃণমূল'-এর সভা চলাকালীন যানচলাচলে বিঘ্ন ঘটে। রাস্তা একদিক খোলা রেখে সভা করার অনুমতি ছিল হাইকোর্টের।

রাস্তার একদিক খুলে সভার নির্দেশ দিয়েছিল আদালত। গতকাল দুই লেনেই ভিড় চোখে পড়ে। (Mamata Banerjee FIR)

গতকাল ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা উপলক্ষে সমাবেশ ছিল। ওই সমাবেশ করতে অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বলা হয়েছিল, দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত সভা করা যাবে। একটি দিকের রাস্তা খুলে রাখতে বলা হয়েছিল। পুলিশের দাবি, আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে গতকাল। বাধা দেওয়া হয়েছে সরকারি কর্মীদের কাজে। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়। যান চলাচলে বাধা দেওয়া হয়েছে। মমতার পাশাপাশি, তৃণমূল ছাত্র পরিষদের আয়োজকদের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। জামিন অযোগ্য ধারা-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। (TMC News)

হেস্টিংস থানার এক ইনস্পেক্টর মামলা দায়ের করেছেন। যে যে ধারায় মামলা দায়ের করেছে তার মধ্যে রয়েছে BNS 132, যা জামিন অযোগ্য ধারা। পাশাপাশি, ৬১ (২)-অপরাধমূলক ষড়যন্ত্র, ২২৩-সরকারি আধিকারিকের আদেশ অমান্য, ১২৫ (এ)-অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা, ১৩২-কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, বল প্রয়োগ করা, ২৮৫-জন সাধারণের পথ চলাচলে বাধাসৃষ্টি এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার মামলা দায়ের হয়েছে। মামলায় আরও বলা হয়েছে, মঞ্চ থেকে এমন কিছু মন্তব্য করেন মমতা, যাতে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায় ক্যাথিড্রাল রোড। প্রোভোক করা হলে ব্য়ারিকেড ভেঙে রাস্তায় চলে আসে লোকজন।

গতকাল মমতার সভায় বিপুল মানুষের ভিড় চোখে পড়ে। রাস্তা দিয়ে যাতায়াত অসম্ভব হয়ে পড়ে। সেই সময় মমতাকে মঞ্চ থেকে বলতে শোনা যায়, "আমাদের লোকেরা হেল্প করবে আপনাদের। এই গাড়িগুলোকে বের করে দাও। অসুবিধা না হয় যেন। যেক'টা গাড়ি ঢুকেছে।" পুলিশ কেন গাড়ি বের করছে না, সেই নিয়েও প্রশ্ন তোলেন মমতা।

গোটা ঘটনায় গতকালই হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। বলেছিলেন, "আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কী ভাবে হাইকোর্টের অর্ডার ভাঙলেন? রাস্তার একটা অংশ ছেড়ে করতে বলেছিল। গাছের নীচে থাকা লোককে ডেকে রাস্তা বন্ধ করিয়ে কী করলেন! আমি পুলিশকে বলেছি এফআইআর করতে, ওঁর বিরুদ্ধে হাইকোর্টে যেতে।" মমতার সভা নিয়ে তৃণমূলত্যাগী NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলছেন, "উশৃঙ্খল কর্মী-সমর্থক। নীচুতলার নেতার জন্য় দল, যিনি নেত্রী, আমারও নেত্রী ছিলেন। বছরের পর বছর পরিশ্রম করে বাংলার মানুষের জন্য কাজ করেছিলেন। আজ তাঁর যে পরিণতি, তা ওই উশৃঙ্খল কর্মী এবং নেতাদের জন্য। যথেচ্ছ টাকা তুলেছে, অন্যায় করেছে, আইন ভেঙেছে। তার ফল ভুগতে হচ্ছে ওই দলকে।"

এর আগে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ব্যাপক বিশৃঙ্খলা চোখে পড়ে। বিলবোর্ড খুলতে যায় পুলিশ। সেই সময় পুলিশের কাজে বাধা, বেআইনি জমায়েত, পুলিশকে মারধরের অভিযোগ ওঠে। সেই ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এফআইআর দায়ের হয়েছে অভিষেকের বিরুদ্ধেও।

Author : পম্পা অধিকারী সিংহ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda