বিষ্ণুপুর: এবার বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়কের গোডাউন থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী। প্রাক্তন তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের গোডাউনে মিলল সরকারি ত্রাণ। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ উদ্ধার করেছে।
সম্প্রতি বাগুইআটিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির অফিসে উদ্ধার হয় ত্রাণের-পাহাড়।
একই ছবি দেখা গিয়েছিল এই পুরসভারই এক তৃণমূল কাউন্সিলরের অফিসেও। সম্প্রতি সেখানে অভিযান চালিয়েছিলেন সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। উদ্ধার হয়েছিল সরকারি প্রকল্পের শাড়ি, বাচ্চাদের জামাকাপড় সহ একাধিক সামগ্রী। উদ্ধার হয়েছিল ধারালো অস্ত্রও।দক্ষিণ ২৪ পরগনায় এক তৃণমূল কাউন্সিলরের বাড়ি ও অফিস থেকেও উদ্ধার হয় প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী। রাজপুর-সোনারপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দ্রা ঘোষালের অফিসের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়দের একাংশ। তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে দেওয়া হয় 'চোর চোর' স্লোগান।ছোড়া হয় ডিম।
গতমাসে সরকারি ত্রাণ সামগ্রীর পাহাড়ের হদিশ মিলেছিল উত্তর ২৪ পরগনায়। বাদুড়িয়া পুরসভার ধৃত তৃণমূল পুরপ্রধানের আরও কীর্তি ফাঁস হয়ে পড়ে। দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির পাশে পুরসভার বন্ধ পড়ে থাকা স্বাস্থ্যকেন্দ্র থেকে উদ্ধার হয়েছিল প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। ত্রিপল, কম্বল, মশারি, বিছানার চাদর, লুঙ্গি, শাড়ি, কী নেই সেই তালিকায়। তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। সম্প্রতি তাঁর শাগরেদের পাটের খেত থেকে গুপ্তধনের হদিশ মেলে। উদ্ধার হয় ২ কোটি ২৪ লক্ষ টাকা। ধৃত পুর-চেয়ারম্য়ান দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ি স্থানীয় পুর এলাকায়। বাড়ির পাশে পুরসভার কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে উদ্ধার হয়েছিল নগদ প্রায় ৮০ লক্ষ টাকা। এবার দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির পাশে পুরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বিপুল সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করে বাদুড়িয়া থানার পুলিশ।
দিকে দিকে ত্রাণ-দুর্নীতি ও বিক্ষোভের আবহে, সম্প্রতি অন্য ছবি দেখা যায় বসিরহাটে। পুলিশকে চিঠি দিয়ে তাঁর বাড়িতে মজুত থাকা বিপুল সরকারি ত্রাণ সামগ্রী প্রশাসনের ঘরে ফেরত পাঠান বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পরিবর্তনের পর, জেলায় জেলায় বহু তৃণমূল নেতা-কর্মীর ঘর, গোডাউন থেকে উদ্ধার হচ্ছে রাশি রাশি সরকারি ত্রাণ সামগ্রী। তা নিয়ে বিক্ষোভ, জনরোষের মুখেও পড়তে হচ্ছে তাঁদের। এই আবহে গত ৩১ মে বসিরহাট পুলিশ জেলার IC-কে চিঠি দিয়ে তাঁর বাড়ির গোডাউনে মজুত থাকা ত্রাণ সামগ্রী ফেরত দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করেপুলিশ।
Author : ABP Ananda

