Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
TMC News : তোলাবাজি থেকে প্রতারণা, গত ২ মাসে কতজনের জেলযাত্রা ? তালিকায় তৃণমূলের কোন কোন হেভিওয়েট ?

TMC News : তোলাবাজি থেকে প্রতারণা, গত ২ মাসে কতজনের জেলযাত্রা ? তালিকায় তৃণমূলের কোন কোন হেভিওয়েট ?

লকাতা : স্কুল থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতি। ১০০ দিনে কাজ, আবাসে দুর্নীতি, বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, তৃণমূলের জমানায় নানা জায়গা থেকে সামনে এসেছে পাহাড় প্রমাণ দুর্নীতি। নাম জড়িয়েছে হেভিওয়েট নেতা থেকে মন্ত্রীদের। এমনকী, তৃণমূল ক্ষমতা থেকে যাওয়ার পরও তাদের ১৫ বছরের শাসনকালের সময়কার কেলেঙ্কারিরও নতুন করে প্রকাশ্যে আসছে।

জড়িত তৃণমূল-কংগ্রেসেরই সব তাবড় তাবড় নেতারা। কারও বিরুদ্ধে রয়েছে তোলাবাজির অভিযোগ। কারও বিরুদ্ধে রয়েছে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মতো অভিযোগ। গত ২ মাসে জেলযাত্রা হয়েছে তৃণমূলের হাফডজনেরও বেশি হেভিওয়েটের।

জেল যাত্রার তালিকায় কারা ?

প্রাক্তন মন্ত্রী থেকে প্রাক্তন বিধায়ক, পুরসভার চেয়ারম্যান থেকে কাউন্সিলর। বড় নাম থেকে বড় পদাধিকারী, ক্ষমতা যাওয়ার পর থেকে, গত ২ মাসে তৃণমূল নেতাদের জেলযাত্রার তালিকা দীর্ঘ। পুলিশের সামনেই কাউকে ডিম মারা হয়েছে। কাউকে রাস্তায় ঘুরিয়ে পুনর্নির্মাণ করা হয়েছে। তালিকায় আছেন -

১. প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু
২. প্রাক্তন পরিবহণ প্রতিমন্ত্রী ও বিষণুুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
৩. প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস
৪. প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ
৫. হুগলির তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহরায়
৬. বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত
৭. বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী
৮. ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা
৯. বিধানসভা ভোটে ফলতার তৃণমূল প্রার্থী ও অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গির খান

কে কোন অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ?

বেশিরভাগ হেভিওয়েটদের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগে রয়েছে একাধিক মামলা। পাশাপাশি প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে তৃণমূলের একদা এই হেভিওয়েটদের নামে।

১. তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যাসাচী দত্তকে।

২. হুমকির অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলকে।

৩. পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।

৪. সরকারি ত্রাণ সামগ্রী অবৈধভাবে মজুতের অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূল জমানার কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে।

৫. সরকারি ত্রাণ সামগ্রী অবৈধভাবে মজুতের অভিযোগে গ্রেফতার করা হয় তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে।

৬. প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার করা হয়েছে উদয়ন গুহকে।

৭. লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ।

৮. ভাঙড় বিস্ফোরণকাণ্ডে সওকত মোল্লাকে গ্রেফতার করেছে NIA ।

৯. ফলতার ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে শিলিগুড়ির পানিট্যাঙ্কি থেকে জাহাঙ্গির খানকে গ্রেফতার করে রাজ্য পুলিশের STF ।

তৃণমূলের দাবি কী ?
এই সব গ্রেফতারি নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা খাস বিজেপি শাসিত উত্তরপ্রদেশের অযোধ্য়ার রামমন্দির থেকে প্রণামী চুরির ভয়ঙ্কর অভিযোগের প্রসঙ্গ টেনে বিজেপিকে কাঠগোড়ায় তুলেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ জানান, '' বিজেপির কাছ থেকে চুরির কথা শুনব? রামমন্দিরের টাকা নয়ছয় হয়নি?''

Author : অরিন্দম প্রধান

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda