Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Trinamool: মেট্রোপলিটনে তৃণমূল ভবনের 'দখল' নিল 'ঋতব্রত তৃণমূল', ঋতব্রতর সঙ্গে ফিরহাদ, জাভেদ খান, আখরুজ্জামান সহ একাধিক নেতা

Trinamool: মেট্রোপলিটনে তৃণমূল ভবনের 'দখল' নিল 'ঋতব্রত তৃণমূল', ঋতব্রতর সঙ্গে ফিরহাদ, জাভেদ খান, আখরুজ্জামান সহ একাধিক নেতা

ABP আনন্দ 4 months ago

কলকাতা: ২ জুলাই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে 'ঋতব্রত তৃণমূল'। আর এবার মেট্রোপলিটনের তৃণমূল ভবনের কার্যত 'দখল' নিল তারা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও একাধিক বিধায়ক এসে পৌঁছলেন মেট্রোপলিটনের ওই বাড়িতে। এলেন সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম, জাভেদ খান, আখরুজ্জামান, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিধায়ক।

: সেবাশ্রয় নিয়ে FIR, কোন কোন ধারায় মামলা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে?

সন্ধে ৬ টার একটু পরই 'ঋতব্রত তৃণমূল' -এর একাধিক বিধায়ক দল বেঁধে আসেন এই ভবনে। গতকালই তাঁদের ১০ জনের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে নথি জমা করে আসেন। আর তারপর আজ তাঁরা এলেন মেট্রোপলিটনের তৃণমূল ভবনে। তৃণমূলের অফিসে গিয়ে কী করবেন, সেই কথা যদিও বলতে চাইলেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই তৃণমূল ভবনের বিশালতা আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। কারণ, এই তৃণমূল ভবনের যিনি মালিক, তিনি এই ভবনের ইতিমধ্যেই অনেকটা অংশের দখল নিয়ে নিয়েছেন। আর তারই মধ্যে গ্রাউন্ড ফ্লোরে থাকা অফিসেই এসে ঢুকলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সহ অন্যান্য বিধায়করা।

: কংগ্রেসে যোগ দিতে গিয়ে বিপত্তি, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ছোড়া হল ডিম, বিক্ষোভে কংগ্রেস কর্মীরা

হরিরমপুরের তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্র বললেন, "দুটো তৃণমূল কেন যদি ভাবে তাহলে দুটো তৃণমূল, নাহলে তো তৃণমূল একটাই"। আবার জাভেদ খান বললেন, "আমরা দখল করতে আসিনি, আমাদের অফিসে আমরা বসতে এসেছি"। উল্লেখ্য, যে সময় তৃণমূল ভবনের বাইরে এসে পৌঁছলেন ফিরহাদ, ঋতব্রতরা; তার কিছুক্ষণ আগেও তৃণমূল ভবনের ভিতরে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও তৃণমূল ভবনে ঢোকার সময় কোনও কথা বললেন না ফিরহাদ হাকিম। তিনি বললেন, যা বলার আখরুজ্জামান বলবেন, কারণ তিনিই মুখপাত্র।

আখরুজ্জামান বললেন, "আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এই অফিসটা আমাদের। আমাদের কাছে খবর আছে এতদিন ভরসা করে আমরা যাঁদের নেতৃত্বে চলছিলাম, অফিসটা তাঁরা মেনটেন করতে পারছে না। বাড়ির মালিক এই অফিস দখল করে নিয়েছে। আমরা মালিককে বলেছি, এই অফিসটা আমাদের আবেগ, এটা তৃণমূলের অফিস। যে কোনও স্বার্থের বিনিময়ে এই অফিস আমাদের চলবে, আমরা বসব।"

এদিন বক্তব্য রাখতে গিয়ে বৈশ্বানর চট্টোপাধ্যায়কেও আক্রমণ করলেন আখরুজ্জামান। যে চুক্তির কথা বলেছিলেন বৈশ্বানর চট্টোপাধ্যায়, সেই চুক্তি কার সঙ্গে রয়েছে, সেটাও জানতে চাইলেন আখরুজ্জামান। তিনি বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের সঙ্গেই আছেন। আমরা তো বলেছি উনি আমাদের অ্যাডভাইসর হিসাবে কাজ করুন।"

Author : সুপ্রিয় ঘোষ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda