বীরভূম: হাতিয়ার ডুপ্লিকেট DCR, রাজস্ব ফাঁকি দিয়েঅরিজিনাল ডিসিআর তৈরি করা হত। নথিতে উল্লেখ থাকত ক'টি লরিতে, কত পরিমাণ পাথর, স্টোন চিপস থাকে। রাজস্ব ফাঁকি দিতে তৈরি হত এই ডুপ্লিকেট DCR। রাজস্ব ফাঁকি দিতে কম করে দেখানো হত পাথরের পরিমাণ।
বীরভূমের নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ।
কিন্তু, কীভাবে এসব করে তিনি হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য় তৈরি করেছিলেন? তদন্তকারীদের দাবি, সেই খোঁজ করতে গিয়েই উঠে এসেছে টুলু মণ্ডলের নিজস্ব ছাপাখানায় তৈরি নকল DCR বুকের কথা। এই নকল DCR-এর ফলেই রাজ্য় সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ঘাটতি হত। আর টুলু মণ্ডলের অ্য়াকাউন্ট ফুলে ফেঁপে উঠত। এসবের সাক্ষী এই ব্য়ক্তি।ইনি টুলু মণ্ডলের সংস্থার কর্মী ছিলেন। যে ছাপাখানায় নকল DCR তৈরি হত, সেখানে কাজ করতেন।
এবিপি আনন্দ : এই DCR-টা, সেটা তো সরকার থেকে সাধারণত দেওয়া হয়। BLLRO থেকে ইস্য়ু করা হয়। তার বদলে এই ছাপাখানায় কী হত?
টুলু মণ্ডলের সংস্থার কর্মী জগন্নাথ দাস: এগুলো ছাপিয়ে আমি বাইরে নিয়ে চলে যেতাম। অরিজিনালের যেমন কালার, সেইভাবে। তারপর এখানে নাম্বারিং হত। নাম্বার নিয়ে চলে যেত।
এবিপি আনন্দ : আসল DCR যে বুক, যে DCR বুকের বদলে এইরকম একটা নকল DCR বুক তৈরি হত, তাইতো?
জগন্নাথ দাস, টুলু মণ্ডলের সংস্থার কর্মী : হুম। নকল হত।
কীভাবে নকল DCR-এর মাধ্য়মে রাজস্ব ফাঁকি দেওয়া হত? নিয়ম অনুয়ায়ী, রাজ্য় সরকারের তরফে DCR বুক দেওয়া হত।টুলু মণ্ডলের ছাপাখানায় তারই ডুপ্লিকেট কপি বানানো হত।ধরা যাক, ১টি লরিতে যদি ৩০ কুইন্টাল স্টোন চিপস থাকে, সেক্ষেত্রে কুইন্টাল পিছু ২৫০ টাকা করে দেওয়ার কথা সরকারকে। অর্থাৎ, ৩০ কুইন্টালের হিসেবে ১ টি লরিকে দিতে হবে সাড়ে ৭ হাজার টাকা। কিন্তু, এখানেই শুরু হত সংখ্য়ার কারচুপি। বাস্তবে হয়তো টোল গেট দিয়ে প্রতিদিন ৪ হাজার লরি বেরোত। কিন্তু, সরকারকে দেখানো হত, বেরিয়েছে ১ হাজার লরি।সেই হিসেবে সরকারের ঘরে জমা পড়ত ৭৫ লক্ষ টাকা। আর টুলু মণ্ডলের ছাপাখানায় বানানো কপির মাধ্য়মে, বাকি ৩ হাজার লরির ২ কোটি ২৫ লক্ষ রাজস্ব পুরোটাই যেত টুলুর পকেটে।
Author : ABP Ananda

