Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
UPI Down: সেপ্টেম্বরের এই তারিখে কাজ করবে না UPI, আবার কবে চালু হবে ? জেনে নিন

UPI Down: সেপ্টেম্বরের এই তারিখে কাজ করবে না UPI, আবার কবে চালু হবে ? জেনে নিন

লকাতা: নগদ টাকার থেকে ইউপিআই বেশি ব্যবহার করেন ? তবে এই খবরটি আপনার জন্য খুব গুরুত্তপূর্ণ। যারা কথায় কথায় ইউপিআই ব্যবহার করে প্রতিদিনের লেনদেন করে থাকেন, তবে ৪ঠা সেপ্টেম্বর রাতে আপনাকে সতর্ক থাকতে হবে। একটি ব্যাংক জানিয়েছে যে রক্ষণাবেক্ষণের কারণে ইউপিআই পেমেন্ট সাময়িকভাবে বন্ধ থাকবে।

সুতরাং আপনি যদি সেই সময়ে UPI ব্যবহার করেন তবে বড় সমস্যায় পড়তে পারেন।

এসবিআই-এর (SBI) তথ্য অনুযায়ী, ৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে রাত ১২:১৫ থেকে রাত ১টা পর্যন্ত ইউপিআই পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। অর্থাৎ, অনলাইন এই পরিষেবাটি প্রায় ৪৫ মিনিটের জন্য প্রভাবিত হবে। ব্যাংক আরও জানিয়েছে যে, রক্ষণাবেক্ষণের কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয়ে যেতে পারে। তবে,এই সময়ে ইউপিআই লাইট চালু থাকবে। ফলে গ্রাহকরা ছোট অঙ্কের পেমেন্টের জন্য এটি বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন।

ইউপিআই লাইট -

ইউপিআই লাইটের মাধ্যমে টাকা পাঠানোর সময় ইউপিআই পিন-এর প্রয়োজন ছাড়াই ১,০০০ টাকা পর্যন্ত ছোট লেনদেন করা যায়। এতে সর্বোচ্চ ৫,০০০ ব্যালেন্স ওয়ালেটে রাখা যাবে। একটা দিনে আপনি সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন।

- ফের চাকরি হারাবেন ৩,০০০ কর্মী ! একের পর এক ছাঁটাই -এর সিদ্ধান্ত এই সংস্থার, আতঙ্কের প্রহর গুনছেন অনেকে

এসবিআই ইউপিআই (SBI UPI) লেনদেনের সীমা

ইউপিআই-এর মাধ্যমে একদিনে মোট ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। ব্যক্তি-থেকে-ব্যক্তি (P2P) পেমেন্টের ক্ষেত্রে দিনে ২০টি পর্যন্ত লেনদেন করা যায়। তবে কিছু নির্দিষ্ট যাচাইকৃত মার্চেন্ট ক্যাটাগরির জন্য এর চেয়ে বেশি সীমা রয়েছে। বীমা এবং শেয়ারবাজার-এর লেনদেনের জন্য এই সীমা ২ লক্ষ টাকা পর্যন্ত। এবং আইপিও, কর প্রদান, হাসপাতাল, স্কুল ও কলেজের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।

মার্চেন্ট ডিসকাউন্ট রেট যুক্ত হবে ?

সরকার নির্দিষ্ট কিছু ইউপিআই মার্চেন্ট লেনদেনের উপর এমডিআর (মার্চেন্ট ডিসকাউন্ট রেট) চালু করার প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে একটি বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে। তবে, এমডিআর-এর হার, লেনদেনের সীমা এবং অন্যান্য নিয়মকানুন এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি। সরকার স্পষ্ট করে জানিয়েছে যে, ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে জনসাধারণের থেকে কোনও ফি আরোপ করা হবে না। পি২পি লেনদেনও বিনামূল্যে থাকবে। যদি এমডিআর চালু করা হয়, তবে তা শুধুমাত্র নির্দিষ্ট মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বর্তমানে ইউপিআই-এর উপর এমডিআর আরোপ করা হয়নি।

Author : অরিন্দম প্রধান

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda