Dailyhunt
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ তেই সে বিশ্বসেরা? বাটলার, যুবরাজদের বক্তব্য শোরগোল ফেলেছে ক্রিকেট বিশ্বে

Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ তেই সে বিশ্বসেরা? বাটলার, যুবরাজদের বক্তব্য শোরগোল ফেলেছে ক্রিকেট বিশ্বে

 ২২ গজে পা রাখার পর থেকেই তাণ্ডব চালাচ্ছে সে। ১৪ তে অভিষেক হয়েছিল আইপিএলে। গত মরশুমে সেই অভিষেকের পর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
 রাজস্থান রয়্যালসের কিশোর ওপেনা বৈভব সূর্যবংশী চলতি আইপিএলেও অর্ধশতরান দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। চেন্নাইয়ের বিরুদ্ধে ১৭ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেছিল বৈভব।

 সেই ইনিংসে চারটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছিল বৈভব। সেই ইনিংস দেখে অনেকেই দ্রুত বৈভবকে সিনিয়র ভারতীয় দলে খেলানোর আর্জি জানিয়েছে বিসিসিআইয়ের কাছে।

এবার বৈভব আরও বড় সার্টিফিকেট পেলেন ২ কিংবদন্তি তারকার থেকে। দুজনেই বিশ্বজয়ী, আর দুজনেই বৈভবের ব্য়াটিংয়ে মুগ্ধ।

বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংহ তো বলেই দিলেন, 'আমার থেকেও বৈভব অনেক ভাল ক্রিকেটার। ওর ব্যাট স্পিড আমার থেকেও দ্রুত। এত কম বয়সেই এত স্কিল রয়েছে ওর মধ্য়ে।"'

বৈভব ভারতীয় দলের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৮০ বলে ১৭৫ রান করেছিল। সেই ইনিংস দেখেছিলেন ইংল্যান্ড জস বাটলার। যিনি আইপিএলে আগে বৈভবের দলের সদস্যই ছিলেন। ছোট্ট বৈভবকে দেখে এগিয়ে এসে নিজেই কথা বললেন তারকা উইকেট কিপার ব্যাটার।

বাটলার বলছেন, ''আমার দেখা সেরা প্লেয়ার। এমন প্লেয়র আমি দেখিনি কখনও। শুধু ভাবুন যে ২১ ও ২৫ বছর বয়স যখন হবে বৈভবের, তখন গোটা বিশ্বে রাজ করবে ও ব্যাট হাতে।"

বৈভব বেশ মজাদার ছেলে। বিহারের ছোট্ট এই কিশোর চেন্নাই ম্য়াচে এত মারকাটারি ইনিংস খেলার পর জানিয়েছিল সে রাজভোগ খেয়ে মাঠে নেমেছিল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda