Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Vi New Look : বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?

Vi New Look : বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?

Vodaphone Idea : পুরনো ভাবমূর্তি ঝেড়ে ফেলে এবার নতুন চেহারা নিতে চলেছে ভোডাফোন-আইডিয়া (Vi)। শাহরুখ খানকে (Shahrukh Khan) সামনে রেখে এল নতুন বিজ্ঞাপন। যেখানে একটাই বার্তা দিচ্ছে কোম্পানি-'ভি বদল রাহা হে, তৈয়ার রহিয়ে'(ভি বদলে যাচ্ছে, প্রস্তুত থাকুন)। আগামী সপ্তাহের মধ্যেই বড় ব্র্যান্ড বদলের জন্য প্রস্তুতি নিচ্ছে কোম্পানি।

কী করতে চলেছে কোম্পানি ?
Vi এবার তাদের লোগোর আইডেন্টিটিকে অন্য থ্রিডি মাত্রা দিয়েছে। যেখানে আইয়ের গোল বলটি নীচে নয় ওপরে রাখা হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এই নতুন ব্র্যান্ড লোগোর ডিজাইন কোম্পানির ইতিবাচক মানসিকতা, প্রাণশক্তি ও ভবিষ্যতের সম্ভাবনার প্রতিফলক হতে চলেছে। ১ সেপ্টেম্বর থেকে কোম্পানির ডিজিটাল প্লাটফর্ম, খুচরো দোকান ছাড়াও কমিউনিকেশন সেন্টারে এই নতুন লোগো দেখা যাবে।

এবার প্রচারে থাকছে শাহরুখ খান
নতুন এই পথচলায় কোম্পানি প্রচারের জন্য বেছে নিয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খানকে। ইতিমধ্যেই নতুন লোগোর পরই কোম্পানি কিং খানের একটি টিজার লঞ্চ করেছে। যেখানে শাহরুখকে বলতে শোনা যাচ্ছে, 'ভি ইজ চেঞ্জিং, বি রেডি'। আগামী সপ্তাহেই প্রচারের পরবর্তী ভিডিয়ো দেখা যেতে পারে। নতুনভাবে কোম্পানির ব্র্যান্ড পরিচিতি সবার সামনে তুলে ধরতে চাইছে ভি।

কী বলছেন কোম্পানির সিইও
কোম্পানির এই ভোলবদল নিয়ে মুখ খুলেছেন সংস্থার সিইও অভিজিৎ কিশোর। তাঁর মতে, এটা কেবল কোম্পানি লোগা বদল নয়, প্রথমে দেখলেই আপনারা বুঝতে পারবেন নতুন বিবর্তন হতে চলেছে ব্র্যান্ডে। যা সব মিলিয়ে টেলিকম জগৎ বদলাতে আমাদের লক্ষ্য ও প্রতিশ্রুতিকে দর্শায়।

কী নতুন উদ্যোগ নিচ্ছে কোম্পানি
Vi-এর এই নতুন রূপান্তরের উদ্যোগটি এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন কোম্পানি তার ৫জি (5G) নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। বর্তমানে কোম্পানির কাছে ১৭টি সার্কেলে মিড-ব্যান্ড ৫জি স্পেকট্রাম ও ১৬টি সার্কেলে এমএম-ওয়েভ (mmWave) স্পেকট্রাম রয়েছে। কোম্পানি ১৭টি সার্কেলে তাদের ৫জি পরিষেবা সম্প্রসারণ করছে। যা স্বাভাবিকভাবেই প্রতিযোগিতার বাজারে অন্য বেসরকারি কোম্পানিগুলির সঙ্গে Vi-এর টক্কর বাড়াবে।

বর্তমানে ৫জি পরিষেবার ক্ষেত্রে ভারতে ব্যবসা করছে জিও, এয়ারটেল। এখনও ৫জি পরিষেবা চালু করতে পারেনি রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda