Dailyhunt
WB Assembly Election 2026: একই কেন্দ্রে, একই প্রতীকে ২ প্রার্থী? জমা পড়ল মনোনয়নও, বিভ্রান্ত ভোটাররা

WB Assembly Election 2026: একই কেন্দ্রে, একই প্রতীকে ২ প্রার্থী? জমা পড়ল মনোনয়নও, বিভ্রান্ত ভোটাররা

লপাইগুড়ি: একই প্রতীকে ২ প্রার্থী! বিজেপি প্রার্থী হিসেবে ২ জনের মনোনয়ন জমা পড়ল। ময়নাগুড়ি কেন্দ্রে মনোনয়ন জমা কৌশিক রায় ও ডালিম রায়ের। বিজেপির প্রার্থী তালিকায় ময়নাগুড়ি কেন্দ্রে নাম ছিল কৌশিক রায়ের। পরে কৌশিক রায়কে সরিয়ে ডালিম রায়ের নাম ঘোষণা করে বিজেপি। প্রার্থী পদ ছাড়তে নারাজ ময়নাগুড়ির বিদায়ী বিজেপি বিধায়ক কৌশিক রায়।

আজ বিজেপি প্রার্থী হিসেবে প্রথমে মনোনয়ন পেশ করেন কৌশিক রায়। খবর পেয়ে ময়নাগুড়ি কেন্দ্রে মনোনয়ন জমা দেন ডালিম রায়ও। ২ জনেরই দাবি, তাঁরা ময়নাগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী।

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রার্থী অসন্তোষের ছবি ধরা পড়েছে। প্রার্থী বদল করার জন্য কর্মী, সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছেন বিভিন্ন এলাকায়। কিন্তু এমনটা তো বিরল! পুরো যেন এক ফুল দো মালি..প্রথমে বিধানসভা নির্বাচনে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। সেখানে কৌশিক রায়ের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু এরপর প্রার্থীকে নিয়ে কিছু ক্ষোভ বিক্ষোভ দেখা যায় বিজেপি সমর্থকদের মধ্যে। এরপর ডালিম রায়ের নাম ঘোষণা করে বিজেপি।

এদিন সকালে প্রথমে কৌশিক রায় গিয়েছিলেন নোমিনেশন জমা দিতে। এরপর ডালিম রায় তাঁর দলবল নিয়ে আসেন। ডালিম রায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তাঁকেই যেহেতু দল প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন, তাই তিনিই লড়াই করবেন বিজেপির হয়ে। বিজেপির রাজ্য দলের প্রধান মুখপাত্র অবশ্য ভোটারদের জন্য বার্তা দিয়েছেন যে "বিভ্রান্তির কোনও জায়গা নেই। ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসেবে ডালিম রায়ের নাম চূড়ান্ত করেছে। ফলে ময়নাগুড়ি কেন্দ্রে তিনিই আমাদের দলের প্রার্থী।"

বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর কল্যাণীতেও বিক্ষোভের ছবিটা উঠে এসেছে। বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার আগেই, নদিয়ার কল্যাণীতে এলাকা জুড়ে পড়ল পোস্টার। বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে পোস্টার দেখা গেল কল্যাণীর একাধিক এলাকায় যেখানে লেখা রয়েছে - এতদিন কোথায় ছিল MLA? সেইসঙ্গে পোস্টারে বিজেপির প্রতীকে ক্রস দেওয়া দেখা যায়। এ প্রসঙ্গে অম্বিকা রায়ের দাবি, তৃণমূলের দুর্নীতি ধরে ফেলার জন্য তারা এই পোস্টার লাগিয়েছে।

এদিকে, মিমি চক্রবর্তীকে মঞ্চে হেনস্থা করার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন যে তনয় শাস্ত্রী, তিনি বিজেপিতে যোগ দিয়েছেন সম্প্রতি। হাবড়ার বিজেপি প্রার্থীর হাত ধরে পদ্ম শিবিরে যোগ দিলেন তনয় শাস্ত্রী। চলতি বছরের গোড়ার দিকে অভিনেত্রী ও প্রাক্তন তৃণমূল সাংসদকে মঞ্চে হেনস্থার অভিযোগ ওঠে তনয় শাস্ত্রীর বিরুদ্ধে। ন্যায্য বিচার পেতেই বিজেপিতে, পাল্টা জবাব দিয়েছেন তনয় শাস্ত্রী।

Author : ABP Ananda

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda