Dailyhunt
WB Election 2026: বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় ধস্তাধস্তি ! সল্টলেকে যা হল আজ..

WB Election 2026: বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় ধস্তাধস্তি ! সল্টলেকে যা হল আজ..

লকাতা: বিজেপি প্রার্থী পীষূষ কানোরিয়ায় মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় ধস্তাধস্তি। সল্টলেকের এসডিও অফিসে রাজারহাট-নিউটাউনের বিজেপি প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তৃণমূলের স্লোগান, পাল্টা স্লোগান বিজেপির।

বারুইপুরের মতো একই ছবি দেখা গেল সল্টলেকেও।

যখন বিজেপি প্রার্থী পীষূষ কানোরিয়া মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, তখন ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হল। সল্টলেকে এসডিও অফিসে, রাজারহাট-নিউটাউনের বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার সময় তৃণমূলের স্লোগানের পাল্টা স্লোগান পড়তে শুরু করে বিজেপির তরফেও। বারুইপুরেও দেখা গিয়েছে একই ছবি। বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলির মনোনয়ন ঘিরেও বারুইপুরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। রূপা গঙ্গোপাধ্যায় বলেন, আমাদের নমিনেশন আছে। ইচ্ছে করে এখানে আটকবার জন্য, একটা এখানে জমায়েত করে আটকে দিয়েছে। ..কী আর করবে, চেষ্টা হয়েছিল, পারল না।

যদিও এক তৃণমূল নেতার কথায়, গণতান্ত্রিক দেশ, সবাই গণতান্ত্রিক এই উৎসবে, প্রতিযোগীতা করবে, এটাই তো স্বাভাবিক। বিশেষ করে এটা বাংলার যে গণতান্ত্রিক পরিবেশ, সর্বস্তরে বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, সবাই প্রতিযোগীতা করবে, মানুষ যাদেরকে আশীর্বাদ করবে, তাঁরা আগামী দিন জয়ী হবে। স্লোগানের অভিযোগের প্রসঙ্গে প্রশ্ন তুলতেই তিনি বলেন, নানা, এটা বাজে কথা। ওই সব কিছু নয়। '

প্রসঙ্গত, গতকালও এমন ছবি দেখতে পাওয়া যায় কলকাতার হাজরা মোড়ে। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী মনোনয়ন পেশ করতে যেতে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসে। এক বিজেপি কর্মীর অভিযোগ, তাঁদের বলা হয়েছিল, বিজেপি প্রার্থীকে যেতে দেওয়া হবে, কিন্তু সঙ্গে দলীয় কর্মীদের যেতে দেওয়া হবে না। আর এই ঘটনাকে কেন্দ্র করেই হাজরা মোড়ে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী মনোনয়ন পেশ করতে যাওয়ার সময় গাড়ি আটকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ সামনে আসে।

যিনি গতকাল বাধার মুখে পড়ে খোদ সেই বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীও ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, আমাকে আটকে দেওয়া হয়েছে। বলেছে যে আমাদের প্রোটেকশন দিতে পারবে না। কী রকম পুলিশ , এত চটিচাটা পুলিশ ! বলছে প্রোটেকশন দিতে পারবে না। তৃণমূলকে প্রোটেকশন দেবে ? প্রশ্ন তুলেছেন তিনি।

Author : ABP Ananda

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda