Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Weather Alert: ভোররাত থেকেই শুরু বৃষ্টি, মেঘলা আকাশ-ঝোড়ো হাওয়া, আজ ভাসবে কোন কোন জেলা ?

Weather Alert: ভোররাত থেকেই শুরু বৃষ্টি, মেঘলা আকাশ-ঝোড়ো হাওয়া, আজ ভাসবে কোন কোন জেলা ?

লকাতা : আজ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান - দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, ৭ থেকে ১১ সেন্টিমিটার। তার সঙ্গে এই দুই জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান - দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগেও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান - দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

রাতের অন্ধকারে জমির আল ধরে পালানোর চেষ্টা বারুইপুরকাণ্ডের অভিযুক্ত প্রভাসের, তারপর...

সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে

অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলা - দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আজ ৯ জুলাই বৃহস্পতিবার ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই ৫ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি, ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই দুই জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলার মতোই, আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলবে দুর্যোগ, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।

বৃহস্পতিবার অর্থাৎ আজ ৯ জুলাই থেকে কলকাতায় ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আগে জানিয়েছিল আবহাওয়া দফতর। অন্যদিকে, হাওয়া অফিসের পূর্বাভাস সপ্তাহ শেষে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

Author : সোহিনী চক্রবর্তী

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda