সেপ্টেম্বরের ১ তারিখ, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিসও।
১ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
১ সেপ্টেম্বর উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়েও এদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুরের হাওয়া অফিস।
২ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
২ সেপ্টেম্বর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের সব জেলাতেই ১ ও ২ সেপ্টেম্বর, দু'দিনই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বওয়ার আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

