Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Weather Update: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণে, দুর্যোগ আরও বাড়বে উত্তরে, কবে মিলবে স্বস্তি?

Weather Update: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণে, দুর্যোগ আরও বাড়বে উত্তরে, কবে মিলবে স্বস্তি?

লকাতা : আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দু-এক জায়গায়। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার জন্য জারি রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টিপাত হবে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া - এই জেলাগুলির দু-এক জায়গায়।

৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামীকাল সকাল পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। তবে কাল থেকে বৃষ্টি কমতে পারে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস।

কেমন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া

উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি এবং কালিম্পং - এই দুই জেলার দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার - এই চার জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার জন্য জারি রয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

সময়ের আগেই থানায় হাজির অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়

আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও বাড়বে বৃষ্টি। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে যার জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, কোচবিহার - এই জেলাগুলিতে দু-এক জায়গায় ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বর্ষণ হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।

Author : সোহিনী চক্রবর্তী

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda