Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?

Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?

 আজ ৯ জুলাই বৃহস্পতিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া।
 উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান - দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, ৭ থেকে ১১ সেন্টিমিটার। তার সঙ্গে এই দুই জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

অন্যদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান - দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগেও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান - দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলা - দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আজ ৯ জুলাই বৃহস্পতিবার ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি, ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার - এই ৫ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।

উত্তর ও দক্ষিণ দিনাজপুর - এই দুই জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda