Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Weather Update: কালও ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে, কোথায় দাঁড়িয়ে নিম্নচাপ অক্ষরেখা ? এল IMD-র জরুরি আপডেট

Weather Update: কালও ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে, কোথায় দাঁড়িয়ে নিম্নচাপ অক্ষরেখা ? এল IMD-র জরুরি আপডেট

লকাতা: হাওয়া অফিসের পূর্বাভাস মেনেই তুমুল ঝড়-বৃষ্টি হয়েছে এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে ক্ষিণবঙ্গের ৯ জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

প্রবল বর্ষণ ও ঝড়ে বিপর্যস্ত কলকাতা ! শহরের কোন রাস্তাগুলিতে গাছ পড়ে বিপর্যস্ত যান চলাচল ?

একটি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে মধ্য পাকিস্তানের উপর, অবস্থানকারী ঘূর্ণাবর্ত থেকে রাজস্থান ও মধ্যপ্রদেশ ও উত্তর ছত্তিশগড় অতিক্রম করে, অভ্যন্তরীণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে।

পশ্চিমী বায়ুপ্রবাহে, অবস্থিত নিম্নচাপ অক্ষরেখাটি, যার অক্ষ সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতায় এবং আনুমানিক ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ বরাবর ২১ ডিগ্রি উত্তর অক্ষাংশের উত্তরে অবস্থান করছে, এখনও বজায় রয়েছে।

আইএমডি সূত্রে খবর, আগামীকাল দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। তবে হলুদ সতর্কতা রয়েছে, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শনিবার ও রবিবার ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বেশি বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ।
আবহবিদরা জানিয়েছেন, ঝড়বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে। আগামী কয়েক দিনে দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গে বেশ কিছু দিন ধরে ভারী বৃষ্টি চলেছে। তবে দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট আগের চেয়ে কমেছে।

প্রসঙ্গত, এদিনের দুর্যোগে একাধিক জনের মৃত্যু হয়েছে। আউট্রাম ঘাট স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু হয়েছে এক যুবকের। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে দুই কিশোরের। দুর্যোগে মোট ৭ জনের মৃত্য়ু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন তিনি। আউট্রাম ঘাটে আম কুড়াতে গিয়ে মৃত্য়ু হয়েছে এক যুবকের। আউট্রাম স্টেশনে ওভারহেড তারের উপরে গাছ ভেঙে পড়ে, দাউ দাউ করে আগুন লেগে যায়, সেই সময় আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু হয় মেটিয়াব্রুজের বাসিন্দার।পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে দুই কিশোরের। পরিবার সূত্রে খবর, এক বন্ধুর জন্মদিন উপলক্ষে আগরবাঁধের জঙ্গলে পিকনিক করছিল নবম শ্রেণির ওই দুই পড়ুয়া। সেই সময়ই বজ্রপাতে মৃত্যু হয় ১৫ বছরের রূপক চৈরা ও অয়ন গোস্বামীর।

Author : ABP Ananda

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Ananda