Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার দিল্লিতে!  আত্মহত্যা বলে সন্দেহ পুলিশের, দেহ  উদ্ধার করে পাঠানো হল ময়নাতদন্তে

বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার দিল্লিতে! আত্মহত্যা বলে সন্দেহ পুলিশের, দেহ উদ্ধার করে পাঠানো হল ময়নাতদন্তে

বিচারক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অনুমান করা হচ্ছে। দিল্লি পুলিশের এক সিনিয়র আধিকারিক জানান, তদন্তে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি।

দিল্লি পুলিশ। —ফাইল চিত্র।

দিল্লিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক বিচারকের দেহ।

শনিবার দিল্লির সফদরজং এলাকায় ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। মৃত বিচারকের নাম অমন কুমার শর্মা। কী কারণে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে পুলিশে অনুমান, আত্মহত্যাই করেছেন তিনি।

সফদরজং এলাকায় ওই ঘটনার খবর পাওয়ার পর পরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছোয়। পিটিআই জানাচ্ছে, ওই বিচারক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অনুমান করা হচ্ছে। তাঁর দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে তদন্তও শুরু হয়েছে। দিল্লি পুলিশের এক সিনিয়র আধিকারিক বলেন, 'এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। সুরতহাল প্রক্রিয়ায় সব দিক খতিয়ে দেখা হচ্ছে।'

জানা যাচ্ছে, শনিবার দুপুর পৌনে ২টো নাগাদ সফদরজং এনক্লেভ থানায় ফোন আসে। মৃতের এক আত্মীয় ফোন করে পুলিশকে গোটা বিষয়টি জানান। ওই খবর পাওয়ার পরই পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছোয় এবং তাঁর দেহ উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে ওই বিচারকের মৃত্যু হল, সে বিষয়ে তথ্যানুসন্ধান শুরু করেছে পুলিশ।

সরকারি নথিপত্র অনুযায়ী, ২০২১ সালের ১৯ জুন দিল্লির বিচারবিভাগীয় কাজে যোগ দিয়েছিলেন অমন কুমার। পুনের সিমবায়োসিস ল' স্কুল থেকে তিনি আইনে স্নাতক হন। ২০১৮ সালে পান বিএ-এলএলবি ডিগ্রি। পিটিআই জানাচ্ছে, কর্মজীবনে বিভিন্ন ফৌজদারি এবং দেওয়ানি মামলার বিচার করেছেন তিনি। তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে বিভিন্ন জনের বয়ান সংগ্রহ করছে পুলিশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: AnandaBazar Patrika