Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'বিয়েটা কি সত্যি এতটাই দরকার!' মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা, এ বার মেয়েদের হয়ে সওয়াল খুশবুর

'বিয়েটা কি সত্যি এতটাই দরকার!' মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা, এ বার মেয়েদের হয়ে সওয়াল খুশবুর

দিন কয়েক ধরেই মৌনী রায়ের সঙ্গে নাম জুড়েছে দিশার। শুধু তা-ই নয়, মৌনীর সংসার ভাঙার জন্য দায়ী করা হয়েছে দিশাকে। এ বার মেয়েদের হয়ে ময়দানে নামলেন দিশার দিদি খুশবু।

মৌনির সংসার ভাঙায় বোন দিশাকে নিয়ে নানা কথা, এ বার বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে মন্তব্য খুশবুর।

ছবি: সংগৃহীত।

ত্বিশা শর্মার রহস্যমৃত্যু নিয়ে দেশ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শ্বশুরবাড়িতে তাঁর মৃত্যুর পরে স্বামী সমর্থ সিংহ এবং শাশুড়ি গিরিবালা সিংহের বিরুদ্ধে পণের জন্য নির্যাতনের অভিযোগ উঠেছে। ত্বিশার মতো দীপিকা নাগরেরও মৃত্যু হয়েছে পণের বলি হয়ে। এই নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে কঙ্গনা রনৌতও। দেশের সমাজব্যবস্থা নিয়ে সমালোচনা করেছেন তিনি। এ বার মুখ খুললেন দিশা পটানীর দিদি খুশবু পটানী। দিন কয়েক ধরেই মৌনী রায়ের সঙ্গে নাম জুড়েছে দিশার। শুধু তা-ই নয়, মৌনীর সংসার ভাঙার জন্য দায়ী করা হয়েছে দিশাকে। এ বার মেয়েদের হয়ে ময়দানে নামলেন দিশার দিদি খুশবু।

আর কত মেয়েকে পণের বলি হতে হবে? প্রশ্ন তুলেছেন খুশবু। তিনি নিজে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছেন। তাই মেয়েদের কি আদৌ বিয়ের প্রয়োজন রয়েছে, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। দিশার দিদিও আঙুল তুলেছেন এই সমাজব্যবস্থা নিয়ে। একা মেয়েদের সমাজ মানতে পারে না বলেই জানান তিনি।

খুশবুর কথায়, ''আসলে লোকে কী বলবে, সেই ভয় পান সবাই। কিন্তু একা থাকাটাও একটা আর্ট। একা থেকে যদি খুশি থাকো, সেটা কিন্তু ভাল থাকাই।'' মেয়েদের বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন খুশবু। খুশবু বলেন, ''মেয়েদের মরা নয় বরং মারা উচিত।'' পাশাপাশি খুশবু এ-ও জানান, তাঁর বোন 'সিঙ্গল'। তিনিও জীবনে একাকী পথে চলবেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: AnandaBazar Patrika