Dailyhunt
ইরানের বুশেহর পরমাণুকেন্দ্রের কাছে আবার হামলা আমেরিকা ও ইজ়রায়েলের, দু'সপ্তাহে চার বার! মৃত এক, আহত অনেকে

ইরানের বুশেহর পরমাণুকেন্দ্রের কাছে আবার হামলা আমেরিকা ও ইজ়রায়েলের, দু'সপ্তাহে চার বার! মৃত এক, আহত অনেকে

ন্তর্জাতিক পরমাণু সংস্থা জানিয়েছে, পরমাণুকেন্দ্রের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। জোরালো বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে পরমাণুকেন্দ্রের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের পরমাণুকেন্দ্রের কাছে হামলা আমেরিকা-ইজ়রায়েলের। ছবি: রয়টার্স।

ইরানের বুশেহর পরমাণুকেন্দ্রের কাছে হামলা চালাল মার্কিন এবং ইজ়রায়েলি বায়ুসেনা। পরমাণুকেন্দ্রকে নিশানা করে হামলা চালানো হয়েছে বলে দাবি ইরানের। এই হামলায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ওই পরমাণুকেন্দ্রে থাকা কয়েক জন। ইরানের সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দু'সপ্তাহের মধ্যে ওই এলাকায় চার বার হামলা চালানো হল।

আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানিয়েছে, পরমাণুকেন্দ্রের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। জোরালো বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে পরমাণুকেন্দ্রের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তেজস্ক্রিয় পদার্থ বিকিরণের কোনও সম্ভাবনা নেই বলে দাবি করেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা। এই সংস্থার অধিকর্তা জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রোসি এই হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন। পরমাণুকেন্দ্রগুলিতে যাতে হামলা না চালানো হয়, বিবদমান দেশগুলিকে সেই আর্জি জানানো হয়েছে। কারণ, তাতে তেজস্ক্রিয় পদার্থ বিকিরণের সম্ভাবনা বাড়তে পারে।

ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির অভিযোগ, ইজ়রায়েল এবং আমেরিকা বার বার নিশানা বানাচ্ছে বুশেহরকে। এই ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। তার পরই তিনি হুঁশিয়ারি দেন, আমেরিকা এবং ইজ়রায়েল যদি এখনও না শুধরোয়, তা হলে আগামী দিনে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে। তার পরই তিনি মার্কিন বাহিনীর দুই যুদ্ধবিমানকে গুলি করে নামানোর প্রসঙ্গ তুলে চ্যালেঞ্জ ছুড়ে দেন, আকাশসীমায় ঢুকে হামলা চালালে আরও অনেক প্রত্যাঘাতের মুখে পড়তে হবে দুই দেশকে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: AnandaBazar Patrika