Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ঝাড়গ্রামে গুলিবিদ্ধ তৃণমূল নেতা! তিন তরুণকে গ্রেফতার করল পুলিশ, উদ্ধার গুলি, দেশি পিস্তল

ঝাড়গ্রামে গুলিবিদ্ধ তৃণমূল নেতা! তিন তরুণকে গ্রেফতার করল পুলিশ, উদ্ধার গুলি, দেশি পিস্তল

স্থানীয় সূত্রে খবর, গোপীবল্লভপুরের মদনসোল গ্রামের বাসিন্দা আকুল সেনাপতি বাইকে চেপে হাসপাতালে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

(বাঁ দিকে) উদ্ধার হওয়া গুলি-পিস্তল। ধৃত তিন তরুণ (ডান দিকে)। —নিজস্ব চিত্র।

ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে তৃণমূল নেতার গুলিবিদ্ধ হওয়ার ৯ ঘণ্টার মধ্যে তিন জনকে গ্রেফতার করল পুলিশ।

শুক্রবার গোপীবল্লভপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের কাছে গুলির চলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, গোপীবল্লভপুরের মদনসোল গ্রামের বাসিন্দা আকুল সেনাপতি বাইকে চেপে হাসপাতালে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কে বা কারা কেন ৪৭ বছরের ওই যুবককে গুলি করেছিলেন, তা প্রথমে জানা যায়নি।

ঘটনাক্রমে গুলিবিদ্ধ অবস্থায় আকুলকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। তাঁর বোনের অভিযোগের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংবহিতা (বিএনএস) এবং অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু হয় গোপীবল্লভপুর থানায়।

তদন্তে নেমে মোট তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম শীতল রানা, গুরুপ্রসাদ দলুই এবং ত্রিনাথ দলুই ওরফে রাজু। তিন জনেরই বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে একটি দেশি বন্দুক এবং তিনটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। শনিবার জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গুলিকাণ্ডে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

অন্য দিকে, এক নাবালিকাকে শারীরিক হেনস্থার অভিযোগে নারায়ণগড়ে তৃণমূলের এক অঞ্চল সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে শনিবার তোলা হবে মেদিনীপুর জেলা আদালতে হাজির করানো হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: AnandaBazar Patrika