Dailyhunt
রাতে রাঁধতে ভাল লাগছে না, হাতের কাছে যা রয়েছে তা দিয়েই বানিয়ে ফেলুন চটজলদি নৈশাহার

রাতে রাঁধতে ভাল লাগছে না, হাতের কাছে যা রয়েছে তা দিয়েই বানিয়ে ফেলুন চটজলদি নৈশাহার

দিনের শেষে বাড়ি ফিরে রাঁধাবাড়া কম ঝক্কির নয়। এখন যদিও এক ক্লিকেই বাইরে থেকে খাবার আনানো যায়, তবে প্রতি দিন রেস্তরাঁর খাবার খাওয়া মোটেই স্বাস্থ্যকর নয়। বদলে হাতের কাছে টুকিটাকি যে জিনিস মেলে, তা দিয়ে বানিয়ে ফেলতে পারেন নৈশাহার।

রুটি পিৎজ়া

রুটি দিয়ে বানিয়ে নিন পিৎজ়া। ছবি:সংগৃহীত।

বাড়িতে রুটি পড়ে থাকলে খেতে ইচ্ছা করে না। তবে তা দিয়ে বানিয়ে নিতে পারেন পিৎজ়া। কড়াইয়ে মাখন দিয়ে রুটি দিয়ে দিন। আঁচ কমিয়ে রাতে হবে। রুটির উপর পিৎজ়া সস বা টম্যাটো সস দিন, পেঁয়াজ, ক্যাপসিকাম, পনিরের টুকরো, সুইট কর্ন— হাতের কাছে যা পাচ্ছেন দিয়ে দিতে পারেন। উপর থেকে একটু নুন এবং অরিগ্যানো ছড়িয়ে দিন। উপর থেকে চিজ় দিয়ে ঢাকা দিয়ে দিন। ২-৩ মিনিটে চিজ় গলে গেলেই তৈরি হয়ে যাবে পিৎজ়া।

দই-স্যান্ডউইচ

জল ঝরানো টক দইয়ের পুর দিয়ে বানিয়ে নিন স্যান্ডউইচ। ছবি:সংগৃহীত।

হাতের কাছে জল ঝরানো টক দই আর পাউরুটি থাকলেই ৫ মিনিটে তৈরি করে নিতে পারেন স্যান্ডউইচ। পেঁয়াজ, শসা, সুইটকর্ন, সেদ্ধ করা মুরগির মাংস বা ডিমসেদ্ধর টুকরো— ইচ্ছামতো যে কোনও জিনিসই জল ঝরানো টক দইয়ের সঙ্গে জুড়তে পারেন। স্বাদের জন্য একটু অলিভ অয়েল, গোলমরিচ, নুন মিশিয়ে দিন তাতে। মিশ্রণটিকে পুর হিসেবে ব্যবহহার করে স্যা্ন্ডউইচ বানিয়ে নিন। এমন স্যান্ডউইচ নৈশভোজে মন্দ লাগবে না।

ডিম পোলাও

ডিম দিয়ে বানিয়ে নিন পোলাও। ছবি:সংগৃহীত।

কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ভেজে, আদা-রসুন বাটা, টম্যাটোর টুকরো, গরমমশলা, নুন দিয়ে কষিয়ে নিন। যোগ করুন সেদ্ধ ডিম এবং চাল। পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিন। যতটা চাল তার দ্বিগুণ জল দিতে হবে। ২-৩টি সিটি পড়লে আঁচ বন্ধ করে দিন। মিনিট ১৫-২০ পরে প্রেশার কুকারের ঢাকনা খুলুন। তা হলেই তৈরি হয়ে যাবে ঝরঝরে ডিম পোলাও।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: AnandaBazar Patrika