Dailyhunt
রোদের তাপে জ্বালা ধরছে ত্বকে, বাড়িতেই বানিয়ে নিন লোশন, অল্প লাগালেই মিলবে আরাম

রোদের তাপে জ্বালা ধরছে ত্বকে, বাড়িতেই বানিয়ে নিন লোশন, অল্প লাগালেই মিলবে আরাম

রমে চামড়া পুড়ে যাচ্ছে? ত্বকে জ্বালা হচ্ছে? স্বস্তি দিতে পারে বিশেষ বডি লোশন। কী ভাবে তা বাড়িতেই বানাবেন?

লোশন মাখলেই স্বস্তির পরশ। কী ভাবে তা বাড়িতে বানাবেন? ছবি:সংগৃহীত।

গরমে রোদের তাপ যত বাড়তে থাকে, ততই জ্বালা ধরে ত্বকে।

ছাতাতেও সেই রোদ বাধ মানে না। বাতাসে আর্দ্রতার মাত্রা কমে গেলে জ্বালা হয় বেশি। এমন পরিস্থিতিতে খানিক স্বস্তি পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন বডি লোশন। প্রাকৃতিক উপকরণে তৈরি লোশনে ত্বকের জেল্লা বাড়বে। কী ভাবে তা বানাবেন?

উপকরণ

৪-৫ টেবিল চামচ অ্যালো ভেরা জেল ১০-১৫ টেবিল চামচ রোজ় ওয়াটার

আধ চা-চামচ আর্গন অয়েল বা নারকেল তেল

২-৩ ফোঁটা এসেনশিয়াল অয়েলও যোগ করতে পারেন

পদ্ধতি: অ্যালো ভেরা জেল এবং গোলাপ জল ভাল করে মিশিয়ে নিন। এতে যোগ করুন তেল। দিতে পারেন এসেনশিয়াল অয়েল। মিশ্রণটি পাতলা করতে চাইলে গোলাপ জলের মাত্রা আরও কিছুটা বাড়াতে হবে। মিশ্রণটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। ঠান্ডা এই মিশ্রণ ত্বকে দিলেই আরাম বোধ হবে। অ্যালো ভেরায় রয়েছে প্রদাহনাশক উপাদান। অ্যালো ভেরা ত্বকে জ্বালাভাব কমাতে সাহায্য করে। গোলাপ জল এবং তেল, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। বাইরে বেরোলে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা লোশন হাতের কাছে রাখতে পারেন। অল্প একটু স্প্রে করে নিলেই চলবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: AnandaBazar Patrika