Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
টানা ১৩ ঘণ্টা নাচ! 'ডোলা রে ডোলা' গানের শুট করতে গিয়ে কী হয়েছিল চার মাসের অন্তঃসত্ত্বা মাধুরীর?

টানা ১৩ ঘণ্টা নাচ! 'ডোলা রে ডোলা' গানের শুট করতে গিয়ে কী হয়েছিল চার মাসের অন্তঃসত্ত্বা মাধুরীর?

'ডোলা রে ডোলা' শুট করতে মোট সময় লেগেছিল ১৭ দিন। নাচের একটা ছোট্ট স্টেপ শুট করতে কেটে যায় ১৩ ঘণ্টা। সেই সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন মাধুরী। এতটা চাপ নিতে পারেননি। কী হয়েছিল অভিনেত্রীর?

'ডোলা রে ডোলা' নাচে ঠিক কতটা পরিশ্রম করতে হয় মাধুরী দীক্ষিতকে?

ছবি: সংগৃহীত।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস 'দেবদাস'-কে একেবারে অন্য অবতারে বড়পর্দায় নিয়ে আসেন পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী। পার্বতীর চরিত্রে ঐশ্বর্যা রাই বচ্চন, দেবদাসের চরিত্রে শাহরুখ খান এবং চন্দ্রমুখীর চরিত্রে মাধুরী দীক্ষিত। বড় বড় তারকাকে নিয়ে তৈরি ছবিটি বক্সঅফিসে বিপুল সাফল্য পায়। তবে এই ছবিতে কাজ করা সহজ ছিল না। একে সঞ্জয় খুঁতখুঁতে পরিচালক, অন্য দিকে নৃত্যপরিচালক হিসাবে সরোজ খানও ততোধিক কড়া। এই ছবির হিট গান 'ডোলা রে ডোলা' শুট করতে সময় লেগেছিল ১৭ দিন। নাচের একটা ছোট্ট স্টেপ শুট করতে কেটে যায় ১৩ ঘণ্টা। সেই সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন মাধুরী। এতটা চাপ নিতে পারেননি। কী হয়েছিল অভিনেত্রীর?

প্রয়াত নৃত্যশিল্পী সরোজ খানের সহকারী রুবীনা খান সম্প্রতি 'ডোলা রে ডোলা' গানের শুটিংয়ের স্মৃতিচারণ করতে গিয়ে মাধুরীকে নিয়ে চমকপ্রদ তথ্য দেন। এই ছবির চুক্তিতে যখন মাধুরী সই করেন, তখন তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। ছবির জনপ্রিয় 'ডোলা রে ডোলা' গানের শুটিং হয় প্রায় ১৭ দিন ধরে। একা মাধুরী নন, সঙ্গে ছিলেন ঐশ্বর্যাও। রুবীনা জানান, গানের একটা দৃশ্য ছিল, যেখানে মাধুরীকে গোল করে ঘুরে এসে মাটিতে বসতে হত। সেই স্টেপটা নিখুঁত ভাবে করতেই সময় লাগে ১৩ ঘণ্টা।

রুবীনার কথায়, ''সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত শুটিং চলে। অন্তঃসত্ত্বা থাকায় মাধুরী তখন ভাল করে ঘুরতে পারতেন না। তাই অনেকটা সময় লাগত ওঁর শুট করতে। মাধুরীর মাথা ঘুরত। শুটিংয়ের পরেও মাথা ঘুরে যায় তাঁর। কিন্তু, তাও তিনি কখনও নাচের স্টেপ বদল করতে বলেননি। কারণ, মাধুরী তাঁর গুরুজির কথা অক্ষরে অক্ষরে শুনতেন।''

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: AnandaBazar Patrika