Dailyhunt
ট্রেনের আপার বার্থ থেকে মলত্যাগ! গিয়ে পড়ল লোয়ার বার্থের যাত্রীর মাথায়, ভাইরাল ভিডিয়োয় হইচই

ট্রেনের আপার বার্থ থেকে মলত্যাগ! গিয়ে পড়ল লোয়ার বার্থের যাত্রীর মাথায়, ভাইরাল ভিডিয়োয় হইচই

লোকাল ট্রেনের আপার বার্থে বসে মলত্যাগ বালকের। সেই মল গিয়ে পড়ল লোয়ার বার্থে বসা যাত্রীর মাথায়। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক ঝামেলা বেধে গেল ওই কামরার যাত্রীদের একাংশের মধ্যে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি লোকাল ট্রেনের আপার বার্থে বসে রয়েছেন এক যুবক। তাঁর পাশে দাঁড়িয়ে এক বালক। নীচের একদল যাত্রীর সঙ্গে কথা কাটাকাটি চলছে ওই যুবকের। বালকটি সিঁটিয়ে এক পাশে দাঁড়িয়ে রয়েছে। কিছুটা দূরে দু'জন যাত্রী মজা করতে করতে দু'পক্ষের বাগ্‌বিতণ্ডার দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। সেই ভি়ডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, আপার বার্থের যুবক ওই বালকের অভিভাবক। বালক উপর থেকে মলত্যাগ করলে সেই মল নীচের বার্থে থাকা এক যাত্রীর মাথায় পড়ে। আর তা থেকেই গন্ডগোলের সূত্রপাত।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে 'ঘর কা কলেশ' নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে বিস্ময় প্রকাশ করলেও অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। পুরো বিষয়টি নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ''বালক হয়তো না বুঝেই করেছে। তবে তার অভিভাবকের উচিত ছিল ক্ষমা চেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। পরিবর্তে বাগ্‌বিতণ্ডা করে ভুল করেছেন তিনি।''

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: AnandaBazar Patrika