Dailyhunt
উজ্জ্বল ত্বক পেতে চালের জল  এখন চলতি হাওয়া, কিন্তু রাতভর  মুখে মেখে রাখলে কী হতে পারে?

উজ্জ্বল ত্বক পেতে চালের জল এখন চলতি হাওয়া, কিন্তু রাতভর মুখে মেখে রাখলে কী হতে পারে?

কোরিয়ান বিউটি ট্রেন্ডে যাঁরা মজেছেন, তাঁরা অনেকেই চালের জল দেওয়া প্রসাধনী কিনছেন। তা ছাড়া, সরাসরি চালের জল ব্যবহার করে রূপচর্চার ধারাও বর্তমানে বেশ জনপ্রিয়। রাতভর চালের জল মেখে রাখলে কী হতে পারে?

চালের জল রাতভর মাখলেই কি জেল্লা বাড়বে?

ছবি: সংগৃহীত।

ত্বকের যত্নে চালের জলের ব্যবহার নতুন নয়। প্রাকৃতিক এই উপকরণের কদর বরং একটু বেশি। কোরিয়ান বিউটি ট্রেন্ডে যাঁরা মজেছেন, তাঁরা অনেকেই চালের জল দেওয়া প্রসাধনী কিনছেন। তা ছাড়া, সরাসরি চালের জল ব্যবহার করে রূপচর্চার ধারাও বর্তমানে বেশ জনপ্রিয়।

চালের জলের গুণে ত্বক হয় উজ্জ্বল এবং টানটান। তেমনই জেল্লা পেতে ছোট থেকে বড় মজেছেন রূপচর্চার চলতি প্রথায়। বেঙ্গালুরুর একটি হাসপাতালের ত্বকের রোগের চিকিৎসক পাল্লেতি শিব কার্তিক রেড্ডি বলছেন, '' চালের জলে রয়েছে অ্যামিনো অ্যাসিড, অ্যান্টি-অক্সিড্যান্ট। যা ত্বক টানটান রাখতে কিছুটা হলেও সাহায্য করতে পারে।''

তবে চালের জল মেখে ঘুমিয়ে পড়লে, তার ফল ভাল না-ও হতে পারে, মনে করাচ্ছেন চিকিৎসকেরা। কারণ, দীর্ঘ ক্ষণ স্টার্চ বা শ্বেতসারের সংস্পর্শে থাকার ফলে ত্বকের স্বাভাবিক বর্ম নষ্ট হতে পারে। আবার, লম্বা সময় ধরে মুখে কিছু মেখে রাখা মানে ত্বকের ছিদ্রপথ বন্ধ হয়ে যাওয়া। ফলে ঘাম, ময়লা জমে উল্টে ত্বকের ক্ষতি হতে পারে। চিকিৎসক বলছেন, অনেক ক্ষণ ধরে মুখে চালের জল মাথা থাকলে, সেখানে ব্যাক্টেরিয়া বাসা বাঁধতে পারে। বিশেষত, ব্রণ বা ত্বকে অন্য সমস্যা থাকলে, এই প্রবণতা ঝুঁকিপূর্ণ হতে পারে।

কী ভাবে ব্যবহার করা নিরাপদ

চালের জল ব্যবহার করলে তা টোনার হিসাবে মাখা যেতে পারে। তবে অতি অবশ্যই ১০-১৫ মিনিট বাদে তা ধুয়ে ফেলতে হবে। পরিষ্কার জলের ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নেওয়া জরুরি। পাশাপাশি, চালের জল বানিয়ে তা সঠিক ভাবে সংরক্ষণ করা জরুরি। না হলে তাতেই ব্যাক্টেরিয়া বাসা বাঁধতে পারে। সে ক্ষেত্রেও ক্ষতি হতে পারে ত্বকের। চালের জল বানিয়ে ফ্রিজে রাখুন। না হলে টাটকা বানিয়ে ব্যবহার করুন।

বলছেন, '' চালের জলে রয়েছে অ্যামিনো অ্যাসিড, অ্যান্টি-অক্সিড্যান্ট। যা ত্বক টানটান রাখতে কিছুটা হলেও সাহায্য করতে পারে।''

কী ভাবে ব্যবহার করা নিরাপদ

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: AnandaBazar Patrika