Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কলকাতা হাইকোর্টের পাশে ল ফার্মে অগ্নিকাণ্ড ! মিটার বক্সে পর পর বিস্ফোরণ, নিয়ন্ত্রণে দমকলের ২ ইঞ্জিন

কলকাতা হাইকোর্টের পাশে ল ফার্মে অগ্নিকাণ্ড ! মিটার বক্সে পর পর বিস্ফোরণ, নিয়ন্ত্রণে দমকলের ২ ইঞ্জিন

নিজস্ব সংবাদদাতা : শনিবার সাতসকালে কলকাতা হাইকোর্ট চত্বরের কাছে একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। হাইকোর্টের 'এফ' গেটের ঠিক উল্টো দিকে, ১০ নম্বর ওল্ড পোস্ট অফিস স্ট্রিটের একটি পুরোনো বিল্ডিংয়ে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। ওই বহুতলটিতে একাধিক আইনজীবীর চেম্বার এবং ল ফার্মের অফিস রয়েছে।

প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে এবং তার জেরে বহুতলের গ্রাউন্ড ফ্লোরের মিটার বক্সে পর পর বিস্ফোরণ বা ফ্ল্যাশ হতে শুরু করে।

শনিবার ছুটির দিন হলেও ওই বিল্ডিংয়ের ল ফার্মগুলিতে বেশ কিছু আইনজীবী, মুহুরি এবং ক্লার্করা নিজেদের কাজ করছিলেন। হঠাৎই গ্রাউন্ড ফ্লোরের মিটার বক্সে বিস্ফোরণের আওয়াজ এবং ধোঁয়া দেখে আতঙ্কে সবাই রাস্তায় বেরিয়ে আসেন। ঘটনার খবর পেয়েই অতি দ্রুত সেখানে পৌঁছায় দমকলের দু'টি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন বড় আকার ধারণ করার আগেই মোটামুটিভাবে নিয়ন্ত্রণে চলে আসে। তবে যেহেতু এটি একটি ল ফার্মের বহুতল এবং ভেতরে প্রচুর নথিপত্র ও মানুষজন ছিলেন, তাই পকেট ফায়ার বা ভেতরের কোনও অংশে আগুন পেষণ হয়ে রয়েছে কি না, তা ভালো করে পর্যবেক্ষণ করছেন দমকল আধিকারিকেরা। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ANM News