নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার কয়লা পাচারকাণ্ডে দিল্লিতে ইডি অফিসে হাজিরা দেন মন্ত্রী মলয় ঘটক।
এদিন তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। এদিন তিনি সকাল সাড়ে১১টা নাগাদ ইডি দফতরে হাজির হন বলে খবর। সূত্র মারফত খবর, কয়লাকাণ্ডে আইনমন্ত্রীর বয়ান রেকর্ড করা হচ্ছে। আরও জানা গিয়েছে, এদিন ইডি আইনমন্ত্রীকে জিজ্ঞাসা করে যে কয়লা মাফিয়াদের সম্পর্ক কী কী তথ্য রয়েছে। এছাড়া অভিযোগ থাকার পরেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানতে চাই ইডি।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=41849
https://anmnews.in/Home/GetNewsDetails?p=41846
Share on Facebook
Share on Whatsapp Share on Tweet .