
হরি ঘোষ, জামুড়িয়া: প্রয়াত হলেন জামুরিয়া বিধানসভা কেন্দ্রের দুইবারের প্রাক্তন বিধায়ক পেলব কবি। জামুরিয়া বিধানসভা এলাকায় শোকের ছায়া। শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে পৌঁছান বামফ্রন্টের পার্থ চ্যাটার্জী, মনোজ দত্ত, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ণশশী রায়, সাধন রায়, শেখ দিলদার, অনিমেষ ব্যানার্জী সহ অনেকে। সিপিএম নেতা মনোজ দত্ত বলেন, প্রয়াত পেলব কবি ১৯৯২ সাল থেকে জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে ১০ বছর বিধায়ক ছিলেন। শনিবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।