
এ এন এম নিউজ : বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় নাম শ্রাবন্তী। শুধু অভিনয় ক্ষেত্রেই নয়, স্যোশাল মিডিয়া তেও যথেষ্ট জনপ্রিয় তিনি। নিয়মিত ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। এবার একদম নতুন লুকে নিজেকে উপস্থাপণ করলেন তিনি।
শ্রাবন্তী সাজলেন বউ । একেবারে লাল বেনারসি, সুন্দর গয়না, মাথায় ফুল । একেবারে টুকটুকে বউ ! জানি না, শ্রাবন্তীর বর রোশন তাঁকে ফের এই রূপে দেখে কী বলছেন, তবে শ্রাবন্তীর ফ্যানেরা কিন্তু শ্রাবন্তী এই রূপে দেখে একেবারে পাগল ! অল্প সময়ের মধ্যে ভিউ বাড়ছে রেকর্ড সংখ্যক !