Dailyhunt
স্ট্রংরুম কাণ্ডে বিস্ফোরক কুণাল, 'সত্যি চাপা দিতে তথ্য ঘুরিয়ে দিচ্ছেন নির্বাচন কর্তা'

স্ট্রংরুম কাণ্ডে বিস্ফোরক কুণাল, 'সত্যি চাপা দিতে তথ্য ঘুরিয়ে দিচ্ছেন নির্বাচন কর্তা'

নিজস্ব সংবাদদাতা: স্ট্রংরুম বিতর্ক নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বক্তব্যকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, মূল ঘটনা থেকে নজর ঘোরাতে এবং সত্যিকে চাপা দিতে তথ্য বিকৃত করা হচ্ছে।

কুণাল বলেন, স্ট্রংরুমে যে সিসিটিভি পর্দা রয়েছে, সেটি নির্বাচন কমিশনেরই দেওয়া।

সেই পর্দায় দেখা যায়, কয়েকজন ভিতরে ঢুকে ব্যালটে কিছু কাজ করছেন। তখনই প্রশ্ন তোলা হয়, কেন সেখানে তৃণমূলের এজেন্ট বা প্রার্থী উপস্থিত ছিলেন না। উত্তরে জানানো হয়, একটি ইমেল পাঠানো হয়েছিল। কুণালের দাবি, এটি শুধুই কৌশল।

তিনি আরও বলেন, আগের দিন বিকেল চারটায় তাঁদের এজেন্টরা সেখানে উপস্থিত ছিলেন এবং তখন জানানো হয়েছিল, ওই দিন আর কোনও কাজ হবে না। কিন্তু কিছুক্ষণ পরেই ইমেল পাঠানো হয়। সেই ইমেলের ভিত্তিতে তিনি এবং শশী পাঁজা সেখানে গেলে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। বলা হয়, কোনও অনুমতি নেই। এরপরই তাঁরা ধর্নায় বসেন।

কুণালের বক্তব্য, জেলা নির্বাচনী আধিকারিক পরে স্বীকার করেন যে সেখানে যা হয়েছে তা ঠিক হয়নি এবং ভবিষ্যতে আর এমন হবে না। তাঁর অভিযোগ, নিজের ভুল ঢাকতে মুখ্য নির্বাচনী আধিকারিক এমন বক্তব্য দিয়েছেন যা ঘটনার সঙ্গে মিল নেই।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ANM News