Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আপিল ট্রাইব্যুনালের বিচারকদেরও পরিচয়পত্র  লাগবে, নির্দেশ কমিশনের

আপিল ট্রাইব্যুনালের বিচারকদেরও পরিচয়পত্র লাগবে, নির্দেশ কমিশনের

আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গে আপিল ট্রাইব্যুনালের বিচারকরা এসআইআরে বাদ পড়া ভোটারদের পুনরায় নাম অন্তর্ভুক্তির করার জন্য তাদের তথ্য-প্রমাণ যাচাইয়ের দায়িত্বে রয়েছেন। সেই নথি যাচাই করার উপর নির্ভর করছেন বাদ যাওয়া নাম ভোটার তালিকায় থাকবে কিনা। সেই বিচারকদেরকে পড়তে হল তাদের পরিচপত্র যাচাই পরীক্ষায়।

নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে সকল বিচারক আপিল ট্রাইব্যুনালে অনলাইনে মামলার নিষ্পত্তি করবেন তাদেরকে আধার কার্ড, প্যান কার্ড সহ ভোটারদের মতো পরিচয়পত্রের প্রমাণ পত্র দিতে হবে। তারপরই কমিশন ওই বিচারক আপিল ট্রাইব্যুনালের রায়ের নির্দেশপত্রে ডিজিটাল সাইন করতে পারবেন। এই নির্দেশ ঘিরে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে বিচারকদের মধ্যে। গত ২৪ সেপ্টেম্বর বিচারকরা অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানান।

গত সপ্তাহে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় বিচারকদের একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট তৈরি করতে বলে। এর জন্য বিচারকদের প্যান কার্ড, সরকারি পরিচয়পত্রের রঙিন স্ক্যান কপি, রঙিন পাসপোর্ট সাইজ ছবি, বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইড দিতে বলে। ওটিপি যাচাইয়ের মাধ্যমে তারপর লগইন করা যাবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Aponzone Patrika